News update
  • Clean energy transition needs land; can it help restore it too?     |     
  • Ruhul Kabir Rizvi Named BNP Acting Secretary General     |     
  • Over 770 US Service Members Killed or Injured in Iran War     |     
  • Mirza Fakhrul Elected Bangladesh’s 23rd President     |     
  • Fakhrul Dreams of a Happy, Prosperous Bangladesh     |     

কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড প্রদর্শন

মানবাধিকার 2026-08-20, 7:44pm

girls-empowered-against-child-marriage-in-kalapara-on-thursday-20-aug-2026-8c587451e14aebe7248b01eac65985571787233463.jpg

Girls empowered against child marriage in Kalapara on Thursday 20 Aug 2026.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় বাল্য বিবাহকে লাল কার্ড প্রদর্শন করেছে শিশু  শিক্ষার্থী ও অভিভাবকরা। এছাড়া শিক্ষা থেকে ঝড়ে পড়া রোধে শিশু শিক্ষার্থীদের সহায়তা প্রদান করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে কলাপাড়া উপজেলা পরিষদ সভা কক্ষে বাল্যবিবাহ প্রতিরোধে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান শিশু শিক্ষার্থীদের হাতে এ সহায়তা তুলে দেন । 

আভাস'র আয়োজনে এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতার সভায় স্বাগত বক্তব্য রাখেন আভাস'র ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মো. শহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান, সাংবাদিক মেজবাহ উদ্দিন মাননু প্রমূখ। 

অনুষ্ঠানে  পাঁচজন মেয়ে শিশুকে পাঁচটি বাই সাইকেল, ১০ জন মেয়ে শিশুকে পাঁচ হাজার টাকা করে শিক্ষা বৃত্তি এবং ১৫ মেয়ে শিশুর পরিবারকে ১৫ হাজার টাকা করে আয়বর্ধণমূলক সহায়তা প্রদান করা হয়েছে। - গোফরান পলাশ