News update
  • NCP Leaders Sign July National Charter in Dhaka     |     
  • Tarique Rahman Vacates Bogura-6 Seat After Dual Win     |     
  • Newly Elected MPs, Cabinet Members to Take Oath Tomorrow     |     
  • India beats Pakistan by 61 runs as World Cup scenario heats up     |     
  • Jatiya Party routed in its fortress, Rangpur     |     

পবিত্র রমজানে ভিভোর উপহার ওয়াই৩১ডি

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2026-02-16, 6:10pm

img_20260216_180720-84d64e739a955e8415a225857b5d28b11771243831.jpg




রমজানের ঠিক আগে ভিভো তাদের নতুন স্মার্টফোন ওয়াই৩১ডি-এর উন্মোচনের আভাস দিচ্ছে । নান্দনিকতা ও প্রয়োজনীয় সকল ফিচারের সমন্বয়ে এই রমজানের একটি অর্থবহ উপহার হিসেবে সামনে আসছে নতুন এই স্মার্টফোন। পবিত্র এই মাসে ভালোবাসা, সংযোগ ও বন্ধনের অনুভূতিকে প্রতিফলিত করতেই ভিভো নিয়ে আসছে ওয়াই৩১ডি। 

রমজান মানেই আত্মার বন্ধন, একসাথে ইফতার আর প্রিয়জনদের সাথে নতুন করে যুক্ত হওয়া। এই পবিত্র অনুভূতিকে আরও রাঙিয়ে তুলতে ভিভো নিয়ে এলো অনন্য 'ফেস্টিভ রেড' রঙে ওয়াই৩১ডি। বাংলাদেশে নতুন এক অনন্য রঙের সূচনা হলো। যা মমতা, ভালোবাসা এবং পারিবারিক বন্ধনের এক গভীর প্রতিফলন। বাবা-মা, ভাইবোন বা প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য চমৎকার রঙ ও আকর্ষণীয় ডিজাইনের ভিভো ওয়াই৩১ডি শুধুমাত্র একটি স্মার্টফোনই নয়, বরং হতে যাচ্ছে প্রিয়জনের প্রতি ভালোবাসার এক অর্থবহ বহিঃপ্রকাশ।

ফেস্টিভ রেডের পাশাপাশি ফোনটি পাওয়া যাবে ‘স্টারলাইট গ্রে’ এবং ‘গ্লো হোয়াইট’ রঙেও। যা ব্যবহারকারীদের স্টাইল ও ব্যক্তিগত পছন্দ অনুযায়ী বেছে নেওয়ার সুযোগ দিবে। 

কেবল দৃষ্টিনন্দন ডিজাইনই নয়, ভিভো ওয়াই৩১ডি-তে  রয়েছে ভিভোর স্মার্টফোন ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড় ৭২০০এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি। রমজানের ব্যস্ত সময়ে পড়াশোনা, অফিসের কাজ, অনলাইন মিটিং, নেভিগেশন কিংবা পরিবার ও বন্ধুদের সাথে দীর্ঘ আলাপ সবকিছুতেই ওয়াই৩১ডি দেবে নিরবচ্ছিন্ন সাপোর্ট। সেহরি থেকে ইফতার, চার্জ ফুরিয়ে যাওয়ার চিন্তা ছাড়াই এই সারাদিন প্রিয়জন ও কাজের সাথে যুক্ত রাখবে নতুন এই স্মার্টফোন। এতে করে সারাদিনের প্রতিটি প্রয়োজনে চার্জের চিন্তা ছাড়াই এই স্মার্টফোনটি ব্যবহারকারীকে সবসময় কানেক্টেড রাখবে।  

দীর্ঘস্থায়ী এই ব্যাটারি শিক্ষার্থীদের অনলাইন ক্লাস থেকে শুরু করে কর্মব্যস্ত পেশাজীবী সবার জন্যই হবে একটি নির্ভরযোগ্য স্মার্টফোন। বিশেষ করে উৎসবের এই সময়ে যারা যাতায়াতের মধ্যে থাকেন কিংবা সারাদিন খুব ব্যস্ত থাকেন, তাদের জন্য এটি হবে একটি আদর্শ সঙ্গী। প্রিয়জনদের সাথে ভিডিও কল, ধর্মীয় অনুষ্ঠান দেখা বা দৈনন্দিন কাজ সামলানো সবকিছুতেই ওয়াই৩১ডি দেবে টানা পাওয়ার সাপোর্ট।  

মনকাড়া ফেস্টিভ রেড রঙ, শক্তিশালী ব্যাটারি আর চমৎকার ডিজাইনের ভিভো ওয়াই৩১ডি হতে যাচ্ছে রমজানের এক আদর্শ সঙ্গী। এই পবিত্র মাসে প্রিয়জনদের সাথে বন্ধন আরও দৃঢ় করতে, সবার সাথে ভালোবাসার প্রকাশে এবং দৈনন্দিন প্রতিটি কাজ সহজ করতে এটি হতে পারে সবথেকে অর্থবহ উপহার।