News update
  • Govt Drafts New Model for $1tn Economy by 2034     |     
  • Middle East Conflict Hits Bangladesh Labour Market     |     
  • Millions face growing hunger as Iran conflict fuels food crisis: UN     |     
  • Bus plunges into Padma from pontoon at Daulatdia     |     
  • Tree logging in Bangladesh has fallen in last two years: Study     |     

চাঁদের দক্ষিণ মেরুতে পাওয়া গেল সালফার

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2023-08-30, 8:25am

01000000-0aff-0242-ec22-08dba8d0d1ab_w408_r1_s-fa30c11b8b5b0f133708eb7febcc2e751693362321.jpeg




চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণের কয়েক ঘণ্টা পর থেকেই সেখানে নিজের কাজ শুরু করে দিয়েছে ভারতের চন্দ্রযান ৩-এর রোভার প্রজ্ঞান। ইতিমধ্যেই ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো-র কাছে সে খবর পাঠিয়ে দিল যে, চাঁদের দক্ষিণ মেরুতে সালফারের সন্ধান পাওয়া গিয়েছে। এরপরই ইসরো অফিশিয়ালি এই তথ্য প্রকাশ করে।

শুধু সালফার না, লোহা, ক্যালসিয়াম, সিলিকন, ম্যাগনেশিয়াম, অক্সিজেন-সহ আরও অনেক ধাতু ও খনিজ পদার্থের খোঁজ পেয়েছে প্রজ্ঞান। দক্ষিণ মেরু থেকে পাওয়া এই তথ্যগুলি যে ভবিষ্যতে সত্যিই চাঁদকে নতুন করে বুঝতে সাহায্য করবে।

গত বুধবার, ২৩ অগাস্ট ভারতীয় সময় ৬টা বেজে ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছিল ল্যান্ডার বিক্রম। চাঁদে তখন সবে ভোর হচ্ছে। এরপর ২৪ অগাস্ট ভোরে বিক্রম থেকে বেরিয়ে এসেছিল রোভার প্রজ্ঞান। তখন থেকেই চাঁদের মাটিতে অনুসন্ধান চালাচ্ছে প্রজ্ঞান।

সেখান থেকে তথ্য আসছে ল্যান্ডার বিক্রমে এবং তা সরাসরি পৌঁছে যাচ্ছে ইসরো-র কাছে।

এদিন তেমনই সালফার-সহ নানারকম খনিজের সন্ধান পাওয়া গিয়েছে। আপাতত চাঁদে হাইড্রোজেনের খোঁজ চালাচ্ছে প্রজ্ঞান। ইসরো-র বিজ্ঞানীরা আশাবাদী, প্রজ্ঞান মারফত যা যা তথ্য পাওয়া যাবে, তা ভবিষ্যতে চাঁদ নিয়ে অনেক রহস্য উদঘাটনেই সাহায্য করবে। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।