News update
  • Patuakhali youth makes ornamental fish sale lucrative business     |     
  • Dhaka’s air turns unhealthy for sensitive groups     |     
  • Bangladesh to Shift Fiscal Year to April-March From 2028     |     
  • RAB set to be abolished, SRB to take its place     |     

আবারও বাড়ল দেশের রিজার্ভ

গ্রীণওয়াচ ডেস্ক বানিজ্য 2026-03-12, 8:21am

rtertwerwe-9fe546580fe23306159df6d5967bc2de1773282074.jpg




মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও বিশ্ব অর্থনীতির টালমাটাল পরিস্থিতির মধ্যেই বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভে ইতিবাচক ধারা লক্ষ্য করা যাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের মোট রিজার্ভ বেড়ে এখন ৩৪ হাজার ২৯২ দশমিক ২৭ মিলিয়ন বা ৩৪ দশমিক ২৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

বুধবার (১১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান বলছে, ১১ মার্চ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ২৯ বিলিয়ন ডলার। অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী বর্তমানে রিজার্ভের পরিমাণ ২৯ হাজার ৫৬৯ দশমিক ৮৩ মিলিয়ন বা ২৯ দশমিক ৫৬ বিলিয়ন মার্কিন ডলার। 

এর আগে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দেনা পরিশোধের পর গত ৮ মার্চ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৪ দশমিক ১০ বিলিয়ন মার্কিন ডলার। ওই সময় বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ২৯ দশমিক ৩৮ বিলিয়ন ডলার। অর্থাৎ গত তিন দিনে গ্রস রিজার্ভ প্রায় ১৯০ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ প্রায় ১৮৯ মিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। রমজান ও আসন্ন ঈদকে কেন্দ্র করে প্রবাসী আয়ের (রেমিট্যান্স) প্রবাহ বৃদ্ধি পাওয়ায় রিজার্ভের এই ঊর্ধ্বগতি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।