News update
  • PM Tarique inaugurates three pilot SDG villages     |     
  • Indian High Commissioner Trivedi meets PM Tarique     |     
  • SSC, Equivalent Exam Results Published, Pass Rate 62.25%     |     
  • Global Oil Prices Rise Again Amid Hormuz Uncertainty     |     
  • 17 Bangladeshis Killed in Saudi Arabia Factory Fire     |     

কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার

বন্যপ্রানী 2026-03-09, 11:30pm

rare-brown-owl-rescused-in-kalapara-5e8eaf30d140fa02ce57b781bea439f81773077440.jpg

Rare brown owl rescused in Kalapara.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় একটি বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার করেছে এনিমেল লাভার্স অফ পটুয়াখালী'র কলাপাড়া শাখার সদস্যরা। সোমবার দুপুরে পৌর শহরের সবুজবাগ সংলগ্ন এলাকার একটি বাসা থেকে আহত অবস্থায় পাখিটি উদ্ধার করা হয়। 

এর আগে গতকাল রবিবার ওই এলাকার বিলকিস জাহান নামের এক নারী তার বাড়ির ছাদ থেকে পাখিটি উদ্ধার করে প্রানীকল্যান সংগঠনটির সদস্যদের খবর দেয়। পাখিটির ডান পাখায় ক্ষত থাকায় পাখিটিকে উপজেলা প্রানী সম্পদ কার্যালয় থেকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। পাখিটি পুরোপুরি সুস্থ হলে বন বিভাগের সহায়তায় অবমুক্তের কথা জানিয়েছেন সংগঠনটির সদস্যরা। 

Rare brown owl found in Kalapara

নিশাচর পেঁচা প্রজাতির ব্রাউন বুবক বা বাদামী বুবকের চোখ অনেক বড় এবং হলুদ। বড় বড় চোখে চাহনির কারণে অনেক প্রাণী পাখিটিকে ভয় পায়।

বিলকিচ জাহানের মেয়ে সুমি বলেন, রবিবার দুপুরে আমাদের বাসার ছাদে অসুস্থ অবস্থায় পাখিটি দেখতে পায় আমার মা বিলকিস বেগম। পরে সে পাখিটি ঘরে নিয়ে আসলে আমি সেটিকে বিভিন্ন খাবার দেই এবং সুস্থ করার চেষ্টা করি। এরপর আজ সকালে আমরা এনিমেল লাভারস পটুয়াখালী'র কলাপাড়া শাখার সদস্যদের খবর দেই। পরে আজ দুপুরে তারা পাখিটিকে প্রাণিসম্পদ অফিসে নিয়ে গিয়ে চিকিৎসা প্রদান করে এবং তাদের কাছে নিয়ে যায়। এ সময়ে প্রাণিসম্পদ অফিসে আমি নিজেও উপস্থিত ছিলাম।

এনিমেল লাভার্স অফ পটুয়াখালী'র কলাপাড়া শাখার সদস্য মো. কাওসার বলেন, উপকূলীয় এলাকায় আগে এসব ব্রাউন বুবক পাখি দেখা যেত। কিন্তু এখন বিরল এসব পাখি দেখা যায় না। পাখিটিকে আহত অবস্থায় উদ্ধার করে আমরা প্রাণী সম্পদ অফিসে নিয়ে গিয়ে চিকিৎসা প্রদান করেছি। বর্তমানে পাখিটি আমাদের শেডে রয়েছে। এটি পুরো সুস্থ হলে আমরা বন বিভাগের সহায়তায় বনে অবমুক্ত করবো।

কলাপাড়া উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মারুফ বিল্লাহ খান বলেন, পাখিটির ডানপাখায় কিছুটা ক্ষত রয়েছে। যার কারণে পাখিটি উড়তে পারছে না। পাখিটিকে চিকিৎসা এবং ঔষধ দেওয়া হয়েছে। আশা করছি পাখিটি কিছুদিনের মধ্যেই আকাশে উড়তে পারবে। - গোফরান পলাশ