News update
  • Dengue deaths hit 400 as 11 more die in 24 hours     |     
  • Bangladesh’s Dengue Death Toll Hits 400 After 11 More Deaths     |     
  • Support to coastal security, early completion of MRT lines, Airport Terminal III, business promotion assured     |     
  • Tarique Seeks Japanese Support for Energy, Tech and Infrastructure     |     
  • Japan eyes 1 trillion yen investment in Bangladesh over 5 years     |     

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-10-27, 7:13am

byaaln_ddiar_jyyii-44c4c1b027f0493c267e1b68fd2894301793063607.jpg




বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর। এক মৌসুমের সেরা খেলোয়াড়ের পুরস্কার হিসেবে দেওয়া হয় ব্যালন ডি’অর। তবে শুধু ব্যালন ডি’অরই নয়। একই মঞ্চে দেওয়া হয় আরও নানা পুরস্কার।

২০২৬ আসরের ব্যালন ডি’অরের পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল লন্ডনের বিখ্যাত প্যালাডিয়াম থিয়েটারে। মঙ্গলবার (২৭ অক্টোবর) একে একে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।

এবারে পুরুষদের ব্যালন ডি’অর জিতেছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ তারকা হ্যারি কেইন। ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে ও স্প্যানিশ বিস্ময় বালক লামিনে ইয়ামালকে হারিয়ে এই পুরস্কার জেতেন তিনি।

ব্যালন ডি’অর ছাড়াও এই অনুষ্ঠানে দেওয়া হয়েছে বর্ষসেরা উদীয়মান ফুটবলার, গোলরক্ষক, কোচ, ক্লাবসহ আরও বেশ কয়েকটি পুরস্কার। কে জিতলেন কোন পুরস্কার?

পুরুষদের ব্যালন ডি’অর : হ্যারি কেইন (ইংল্যান্ড, বায়ার্ন মিউনিখ)

নারীদের ব্যালন ডি’অর : অ্যালেক্সিয়া পুতেয়াস (স্পেন, লন্ডন সিটি লায়ন্স)

পুরুষদের বর্ষসেরা স্ট্রাইকার : হ্যারি কেইন (ইংল্যান্ড, বায়ার্ন মিউনিখ)

নারীদের বর্ষসেরা স্ট্রাইকার : শার্লিন কোরাল (মেক্সিকো, পাচুয়া নারী দল)

পুরুষদের বর্ষসেরা গোলরক্ষক : উনাই সিমন (স্পেন, অ্যাথলেটিক) 

নারীদের বর্ষসেরা গোলরক্ষক : কাতা কোল (স্পেন, বার্সেলোনা)

পুরুষদের বর্ষসেরা উদীয়মান ফুটবলার : লামিনে ইয়ামাল (স্পেন, বার্সেলোনা)

নারীদের বর্ষসেরা উদীয়মান ফুটবলার : ভিকি লোপেজ (স্পেন, বার্সেলোনা)

পুরুষ দলের বর্ষসেরা কোচ : লুইস দে লা ফুয়েন্তা (স্পেন)

নারী দলের বর্ষসেরা কোচ : পেরে রোমেউ (বার্সেলোনা নারী দল)

বর্ষসেরা পুরুষ ক্লাব : প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)

বর্ষসেরা নারী ক্লাব : বার্সেলোনা

সক্রেটিস পুরস্কার : বুকায়ো সাকা (আর্সেনাল, ইংল্যান্ড)