News update
  • BSF men flee leaving behind 2 shotguns, walkie-talkie      |     
  • Bhutan King makes brief stopover in Dhaka, meets President     |     
  • Eid-e-Miladunnabi being observed today     |     
  • Dhaka ranks 48th in global air quality ranking     |     
  • Dhaka records moderate air quality Wednesday morning      |     

আসিয়ান কাপের জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-08-26, 9:12am

baanlaadesh_phuttbl_dl-8a413373c7dfa50ddc2180d6d672bbf11787713925.jpg




শেষ মুহূর্তে কপাল খুলেছে বাংলাদেশের। প্রথমবারের মতো সুযোগ পেয়েছে ফিফার কোনো টুর্নামেন্টে খেলার। আসিয়ান কাপে অংশ নিতে যাচ্ছেন হামজা-শমিতরা। মূলত ব্রাজিলের সঙ্গে ম্যাচ খেলার কারণে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে ভারত। এতেই বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে ফিফা।

এই টুর্নামেন্টে অংশ নিতে দেশেই একটি ক্যাম্প করবে বাংলাদেশ। সেই ক্যাম্পের জন্য ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা করে বাফুফে।

প্রাথমিক এই দলে শুধু দেশি ফুটবলারদেরই রাখা হয়েছে। বিদেশি লিগে খেলা ফুটবলারদের রাখা হয়নি স্কোয়াডে। তাদের না রাখার ব্যাখ্যাও দিয়েছে বাফুফে। বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, বিদেশি লিগে খেলা ফুটবলাররা পরবর্তীতে ক্যাম্পে যোগ দেবেন।

২৮ সদস্যের স্কোয়াডে পুরোনোদেরই আধিক্য বেশি দেখা গেছে। হাতেগোনা কয়েকজন নতুন মুখ আছেন টমাস ডুলির এই স্কোয়াডে।

ক্যাম্পের জন্য ঘোষিত ২৮ সদস্যের দল

গোলরক্ষক : মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, আনিসুর রহমান জিকো।

ডিফেন্ডার : তপু বর্মণ, শাকিল আহাদ তপু, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দীন, তাজ উদ্দীন, রহমত মিয়া, আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন, ইসা ফয়সাল।

মিডফিল্ডার : জামাল ভূঁইয়া, সোহেল রানা (সিনিয়ার), সোহেল রানা (জুনিয়র), মোহাম্মদ হৃদয়, শেখ মোরসালিন, কাজিম শাহ।

ফরোয়ার্ড : রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, এসএম মঞ্জুরুর রহমান, মিনহাজুল করিম স্বাধীন, রফিকুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহীম, সৌরভ দেওয়ান, রাব্বি হোসেন রাহুল।