News update
  • Bangladesh to Convey Position to Myanmar Over Rohingya Claims     |     
  • Qusra siege eases as UN reaches trapped W.B. families; crisis deepens in Gaza     |     
  • HC Disposes of 62,637 Old Cases in 12 Working Days     |     
  • Patuakhali youth makes ornamental fish sale lucrative business     |     

পর্তুগালের সঙ্গে ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন কলম্বিয়া

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-06-28, 8:20am

img_20260628_081828-7d53ca3aeee12a97ec65afa8b12786e21782613213.jpg




পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েও প্রত্যাশিত গোলের দেখা পেল না কলম্বিয়া। অপরদিকে, কলম্বিয়ার একের পর এক আক্রমণ ঠেকিয়ে কোনোমতে ড্র করেছে রোনালদোর পর্তুগাল।

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে পর্তুগাল ও কলম্বিয়া ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ৩২-এ কলম্বিয়া, রানার্স আপ হয়ে পরের রাউন্ডে গেল পর্তুগাল। 

শেষ ৩২-এ কলম্বিয়ার প্রতিপক্ষ ঘানা। আগামী ৪ জুলাই হবে এই ম্যাচটি। অপরদিকে, রানার্স আপ হওয়ার নকআউটে ক্রোয়েশিয়াকে পেল পর্তুগাল। ৩ জুলাই হবে সেই ম্যাচটি।

ম্যাচটি গোলশূন্য হলেও আধিপত্য ছিল কলম্বিয়ার-ই। ৫৫ শতাংশ বল দখলের পাশাপাশি প্রতিপক্ষের গোল পোস্টে ২৪টি শট নেয় তারা। তবে ভাগ্য সহায়ক না হওয়ায় গোলের দেখা পায়নি দক্ষিণ আমেরিকার দলটি।  

নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে একটি গোল করেছিলো কলম্বিয়া, তবে ভিএআরের ফলে তা বাতিল হয়ে যায়। ফলে হাফ ছেড়ে বাঁচে পর্তুগাল। 

এদিকে আক্রমণ করেছে পর্তুগালও। তবে তাদের আক্রমণে তেমন ধার ছিল না। শেষ দিকে রাফায়ের লিয়াও একটু জন্য গোল পাননি। রোনালদো পুরো ম্যাচ খেললেও তার পারফরমেন্স তেমন নজরকাড়া ছিল না। ব্রুনো ফের্নান্দেজ-ভিতিনহারাও নিজের জাত চেনাতে পারেননি।