News update
  • PM urges every citizen to plant tree to ensure clean environment      |     
  • Indian Air Force AN-32 Transport Aircraft Crashes During Landing in Assam     |     
  • WHO Warns Global Blood Shortages Put Lives at Risk Report     |     
  • US Thrash Paraguay 4-1 in Dream World Cup Start     |     
  • FY27 Budget Reflects Public Aspirations: Khosru     |     

নেইমারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ব্রাজিল

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-06-13, 10:49pm

img_20260613_224639-598e27e8dd4ac2312111cbf1fdc5a1d51781369366.jpg




বিশ্বকাপ শুরু হয়েছে আরও দুই দিন আগে। ব্রাজিল নিজেদের বিশ্বকাপ শুরু করছে আজ মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে। দীর্ঘ চোট কাটিয়ে ব্রাজিলের বিশ্বকাপ দলে ফিরেছিলেন নেইমার জুনিয়র। তবে দলে ডাক পাওয়ার পর আবারো চোটে পড়েছেন তিনি। ব্রাজিল ভক্তদের মনে প্রশ্ন মরক্কোর বিপক্ষে খেলতে পারবেন কি নেইমার?

বাংলাদেশ সময় রোববার (১৪ জুন) ভোর ৪টায় মুখোমুখি হবে দুই দল। নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের এই হাইভোল্টেজ ম্যাচ।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। সেখানেই দুঃসংবাদ দিয়েছেন তিনি। মরক্কোর বিপক্ষে ম্যাচে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল। চোট কাটিয়ে এখনো তিনি দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারেননি।

নেইমারকে নিয়ে আনচেলত্তি বলেন, ‘যত দ্রুত সম্ভব ফিট হওয়ার জন‍্য সে কঠোর পরিশ্রম করছে। আমরা আশা করছি, সে আগামী সপ্তাহে পুরোপুরি অনুশীলন শুরু করতে পারবে।’

আনচেলত্তির এই ভাষ্যমতে, শুধু মরক্কোর বিপক্ষে এই ম্যাচ নয় আগামী ২০ জুন ভোরে হাইতির বিপক্ষে ম্যাচেও অনুপস্থিত থাকতে পারেন নেইমার। পুনর্বাসন প্রক্রিয়া দ্রুত গতিতে না এগুলে গ্রুপ পর্বের কোনো ম্যাচেই নেইমারকে দেখা নাও যেতে পারে।