News update
  • What is Iran’s Seven-Day Plan to reopen the Strait of Hormuz?     |     
  • Bangladesh’s Banking Crisis: The Road to Reform     |     
  • Tarique Visits Toyota’s Motomachi Plant in Japan     |     
  • Spain high-speed train collision kills at least 68, dozens injured     |     
  • Ocean’s ability to absorb carbon falling as CC intensifies     |     

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোট দিলেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল

গ্রীণওয়াচ ডেস্ক নির্বাচন 2026-10-29, 11:38am

img_20261029_113746-9c8a6b18970d8313e5b81b09368adc701793252282.jpg




ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট দিয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি ভোট দেন।

ঠাকুরগাঁও-১ আসনটি তিনটি উপজেলা নিয়ে গঠিত। ১৮৫টি কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে শেষ হবে বিকেল ৪টায়।

উপজেলাভিত্তিক কেন্দ্রগুলোর তথ্য নিচে দেওয়া হলো- ঠাকুরগাঁও সদর উপজেলার ১১৩টি ভোটকেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ৭০টি আর ঝুঁকিপূর্ণ ৪৩। রুহিয়া উপজেলার ৩৩টি ভোটকেন্দ্রের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ২০টি ও ঝুঁকিপূর্ণ ১৩টি কেন্দ্র। ভূল্লী উপজেলার মোট ভোটকেন্দ্র ৩৯টির মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ২৫টি ও ঝুঁকিপূর্ণ ১৪টি।

জেলা কমিশনারের তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন।

হাতপাখা প্রতীকে বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী ডা. খাদেমুল ইসলাম। বটগাছ প্রতীকে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আবদুল আলীম নিজামী। ডাব প্রতীকে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

আসনটিতে এবার মোট ভোটার ৫১৬১৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৫৭৪৭৫ জন, নারী ভোটার ২৫৮৬৫৯ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ভোটগ্রহণ উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকেও সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আমাদের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে।