News update
  • PM Tarique Rahman Pledges Inclusive Dev in Dialogue with Persons with Disabilities     |     
  • PM Inspects 13 Dhaka Sites, Sets Deadlines for Cleanliness     |     
  • Efforts to build a clean Bangladesh must start now, PM tells students     |     
  • Five killed as fire breaks out in Cox’s Bazar resort     |     
  • PM visits hospitals and edu institutions to assess dengue situation     |     

রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত

গ্রীণওয়াচ ডেস্ক দূর্ঘটনা 2026-10-17, 4:30pm

img_20261017_162840-684b8860ce5e4ce17c2923121882b71f1792233020.jpg




কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার পাঁচজন যাত্রী নিহত হয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

রাজিবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। বিস্তারিত পরে জানাতে পারব।