News update
  • HC Orders Guidelines on Social Media Use by Children     |     
  • The Green Heart of Agricultural Learning: Give SAU Its Field Back     |     
  • India's record 720-9 has New Zealand on the ropes in 1st test     |     
  • 95 platoons of BGB deployed in seven districts, including Gopalganj     |     
  • Turkey's final draft at UN COP31 doesn't mention fossil fuels      |     

মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

গ্রীণওয়াচ ডেস্ক দূর্ঘটনা 2026-11-18, 12:27pm

4rt4e534534-3c1bcbfd90f697b8461c77d49dd76b1f1794983274.jpg




রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আজ বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টা ১৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের স্টেশন অফিসার মো. তালহা বিন জসিম এই তথ্য নিশ্চিত করেছেন

এর আগে আজ সকাল ৯টা ৪০ মিনিটে সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে তেজগাঁও, বারিধারা ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের মোট ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা কোনো হতাহতের খবর জানা যায়নি।