News update
  • Bangladesh at ‘High Risk’ From Measles, Warns WHO     |     
  • Dhaka-Seoul Ties Set for Strategic Partnership Push: Envoy     |     
  • BSEC vows investor protection as top priority in IPO reform drive     |     
  • Facebook post triggers tension in Shahbagh JCD-DUCSU brawl      |     
  • Grameen Kalyan plans 300 healthcare centres in 64 districts     |     

থাকছে না ভ্যাট-আমদানি শুল্ক ছাড় ও কর অব্যাহতি সুবিধা

গ্রীণওয়াচ ডেস্ক ট্যাক্স 2026-04-08, 12:10am

76u6y645645-1730cf1e6d6da8d7ad1a8407d75c737a1775585437.jpg




রাজস্ব আদায়ের স্বার্থে আগামী অর্থবছর (২০২৬-২৭) থেকে নানা খাতের কর অব্যাহতি সুবিধা তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) এনবিআর ভবনে বিভিন্ন সংগঠনের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় তিনি এ কথা বলেন।

সামনে বড় বাজেট আসছে জানিয়ে আবদুর রহমান খান বলেন, আগামী বাজেটে নানা খাতের কর অব্যাহতি সুবিধা তুলে দেওয়া হবে। থাকবে না ভ্যাট ও আমদানি শুল্ক ছাড়। সামনে চার থেকে ছয় লাখ কোটি টাকার রাজস্ব আদায় দরকার। তাই এই পরিমাণ রাজস্ব আদায়ের স্বার্থে এসব কঠোর পদক্ষেপের বিকল্প নেই।

সরকার গণপরিবহণে সর্বোচ্চ ছাড় দেবে জানিয়ে আবদুর রহমান খান বলেন, টার্নওভার কর কমিয়ে আনার ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হচ্ছে। কর ফাঁকির কারণে নানা সমস্যা তৈরি হচ্ছে। ভ্যাট রিফান্ড দেওয়ার ক্ষেত্রে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে। দেড় বছর ধরে রিফান্ড দেওয়া হয়নি।

বাজেট প্রস্তাবনায় অংশ নেয় বাংলাদেশ অটোমোবাইলস অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটারওয়ে অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মোটরসাইকেল অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন, বাংলাদেশ শিপ বিল্ডার্স অ্যাসোসিয়েশন, এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস অ্যান্ড এজেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন, লঞ্চ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন।