News update
  • PM to visit India when atmosphere turns conducive: Humaiun Kobir     |     
  • PM set to embark on maiden overseas tour with Malaysia visit Sunday     |     
  • Food grain stocks in country exceed 20.6 lakh tons     |     
  • Dhaka, Beijing Likely to Sign 15–17 Agreements     |     
  • Govt Aims for Efficient Spending, More Revenue     |     

১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল ও ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার

গ্রীণওয়াচ ডেস্ক খাদ্য 2025-01-03, 11:11am

ertertwerw-80778e0d304aeb5b71dea76d387a93e41735881066.jpg




সরকার ১৮৯ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল ক্রয় করবে। সুপার ওয়েল রিফাইনারি লিমিটেড থেকে প্রতি লিটার ১৭১ দশমিক ৯৫ টাকা দরে কেনার সুপারিশ করেছে সরকার।

গতকাল বৃহস্পতিবার (২ জানুয়ারি) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ২০২৫ সালের প্রথম সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের দুটি ক্রয় প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এ অনুমোদন দেয় কমিটি।

এ ছাড়াও সরকার ৯৪ দশমিক ৯৫ টাকা কেজি দরে ১০ হাজার টন মসুর ডাল কেনার প্রস্তাব অনুমোদন করেছে। এতে ব্যয় হবে ৯৪ কোটি ৯৫ লাখ টাকা।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে ক্রয় কমিটির এ সভা সচিবালয়ে অনুষ্ঠিত হয়।