News update
  • DSCC Admin Salam’s drive to make South Dhaka a ‘clean city’     |     
  • 274 Taliban Dead, 55 Pakistan Troops Killed     |     
  • Now 'open war' with Afghanistan after latest strikes     |     
  • Dhaka's air quality fourth worst in world on Friday morning     |     
  • Migration from Jhenaidah ends in torture, deaths abroad?     |     

জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2026-02-27, 5:51pm

efdsfwerwqewq-784fbcc5150709a7c54c7fddcdc07a981772193100.jpg

শিশুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত



জুমার নামাজ শেষে মসজিদের বাইরে উপস্থিত শিশুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীতে বাংলাদেশ নৌ বাহিনীর সদর দপ্তর মসজিদে জুমার নামাজ আদায় শেষে তিনি সেখানে উপস্থিত শিশুদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। 

নামাজ শেষে শিশুদের সঙ্গে আন্তরিক সময় কাটান প্রধানমন্ত্রী। এ সময় তিনি শিশুদের মাথায় হাত বুলিয়ে দিয়ে হাসিমুখে কথা বলে তাদের উৎসাহ দেন। শিশুদের মুখেও ছিল হাসি। প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেয়ে শিশুরা উচ্ছ্বাস প্রকাশ করে। অন্য মুসল্লিরাও আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন।  

এ সময় কয়েকজন শিশু রোজা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রী তাদের কথার জবাব দেন।