News update
  • BNP govt to take office with economy at a crossroads     |     
  • Pahela Falgun brings colour, music as spring begins     |     
  • New MPs, cabinet members to be sworn in Tuesday     |     
  • Mamata sends sweets, flowers to Tarique Rahman     |     

বঙ্গভবনে নয়, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2026-02-15, 9:09am

retertertefereqwe-4e6817470e6a8087a51d617846da618c1771124946.jpg




নতুন মন্ত্রিসভার শপথ আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। তবে বঙ্গভবনে নয়, প্রথমবারের মতো নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।

মন্ত্রিপরিষদ বিভাগ ও সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, বিকেল ৪টায় মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। একইদিন সকালে সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (ইসি)।

শপথ অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিসভার শপথ আয়োজনে অংশ নেবেন প্রায় এক হাজার অতিথি।

শপথ নিতে ডাক পাওয়াদের জন্য গাড়ি প্রস্তুতসহ চলছে সার্বিক প্রস্তুতি। এরইমধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

জাতীয় সংসদের ২৯৭টি আসনে যারা নির্বাচিত হয়েছেন তাদের নাম প্রকাশিত হয়েছে গেজেটে।