News update
  • Scientists find climate change is reducing oxygen in rivers     |     
  • Bhasani's Farakka Long March still relevant to protect Ganges flow: IFC     |     
  • Integrated Ganges Management Will Save River, Benefit People     |     
  • Net FDI in Bangladesh jumps 39.36% to $1.77 billion in 2025     |     
  • Bangladesh, US sign energy cooperation MoU in Washington     |     

চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2026-05-16, 11:01am

img_20260516_110048-0356fefb620eff6ecbc90d8e46b80cbe1778907702.jpg




প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরের উদ্দেশে রওনা হয়েছেন। 

শনিবার (১৬ মে)  সকাল ৮টা ৪৫ মিনিটে গুলশানের বাসা থেকে সড়ক পথে প্রধানমন্ত্রীর গাড়িবহর যাত্রা শুরু করে। এ কথা জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি জানান, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চাঁদপুরের উদ্দেশে রওনা হয়েছেন। এখন তিনি গাড়িতে আছেন।

প্রধানমন্ত্রী চাঁদপুর প্রবেশের আগে সকাল সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষীপুর বাজার মাঠে  এক পথসভায় বক্তব্য রাখবেন ।

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের চাঁদপুরে এটি প্রথম সফর।

সর্বশেষ ২০০৪ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব  হিসেবে তারেক রহমান চাঁদপুর এসেছিলেন। তিনি দিনব্যাপী সফর শেষে সন্ধ্যা সাড়ে ৬ টায় সড়ক পথে ঢাকার উদ্দেশে রওনা হবেন৷