News update
  • Monira Sharmin’s MP candidacy cancelled, 49 other women valid     |     
  • No scope for money launderers to return to bank boards: BB     |     
  • Six closed jute mills to reopen under pvt management in 6 months     |     
  • Uncertainty over possible US-Iran talks as Trump extends ceasefire     |     
  • Bangladesh eyes broader bilateral engagements with African nations     |     

মাদক তৈরির ল্যাবের সন্ধান মিললো রাজধানীতে

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2026-04-07, 3:20pm

2ccea4b6a111998b312d592f3d48838e36e6369e0403fae1-178f92c7b877c80152dd74a9b0108d401775553652.jpg




রাজধানীর উত্তরায় একটি বাসায় ল্যাব বসিয়ে কোকেনের মতো পাউডার বানানো হত। ল্যাবে তৈরী পাউডার পাঠানো হত দেশের বিভন্ন স্থানে, এমনকি বিদেশেও। মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) অভিযানে গ্রেফতার করা হয় ৩ চীনা নাগরীরকে। সেইসঙ্গে উদ্ধার করা হয় ৬ হাজার ৩০০ কেজি কিটামিন।

মঙ্গলবার (৭ এপ্রিল) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

সংবাদ সম্মেলনে জানানো হয়, উত্তরায় একটি আবাসিক বাসায় রাসায়নিক ল্যাব বানিয়ে কোকেনের মতোই পাউডার জাতীয় এক ধরনের মাদক বানাতো একটি চক্র। চক্রের সঙ্গে জড়িত ছিলেন কয়েকজন চীনা নাগরিক। অভিযানে গ্রেফতার করা হয় তিন চীনা নাগরিককে। জব্দ করা হয় ৬ হাজার ৩০০ কেজি কিটামিন।

ডিএনসি জানায়, চক্রটির সদস্যরা ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে গোপনে ল্যাব বানিয়ে তৈরি করতেন এসব মাদক। ল্যাব থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশে ও বিদেশে পাচার হত।

জিজ্ঞাসাবাদে ডিএনসি জানতে পারে, ডার্ক ওয়েব ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মাদকের অর্ডার গ্রহণ করত চক্রটি।