News update
  • US Proposes New Tariffs on Bangladesh, 13 Other Economies     |     
  • India Reviewing Bangladesh’s Request to Extradite Hasina     |     
  • Adani's 800MW Power Unit to Remain Shut for 25 Days     |     
  • Dhaka Ranks 6th Among World's Most Polluted Cities on Wednesday      |     
  • RMG Workers' Minimum Wage Raised 36% to Tk 17,000     |     

আড়াই দিনে ম্যাচ হেরে যে দোষ দিলেন শান্ত

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2026-11-25, 10:05pm

shaant_2-3a1b5b5fc22b6dd3afdc2e7c0e3da1f51795622733.jpg




দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ হলো দুই ম্যাচের টেস্ট সিরিজ। কিন্তু কোনো ম্যাচেই সুবধিা করতে পারেনি বাংলাদেশ। পুরনো ব্যাটিং ব্যর্থতা তো সঙ্গী হয়েছেই, এর সঙ্গে যোগ হয়েছে সাদামাটা বোলিং আর বাজে ফিল্ডিং। সবমিলিয়ে দুই ম্যাচেই হেরে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচে তো আড়াই দিনেই ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

আজ বুধবার (২৫ নভেম্বর) সেঞ্চুরিয়ান টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনেই হেরেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৯১ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ থেমেছে ১৮৪ রানে। এমন ব্যাটিং ব্যর্থতার কারণ কি? ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সেসব নিয়ে কথা বলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

হারের কারণ হিসেবে কন্ডিশনকে বড় করে দেখেছেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ব্যাটিং ইউনিট হিসেবে যত দ্রুত সম্ভব এই কন্ডিশনের সঙ্গে আমাদের মানিয়ে নেওয়া প্রয়োজন ছিল। কিন্তু আমরা তা পারিনি। বিশেষ করে ব্যাটিংয়ে আমরা ভালো করতে পারিনি।’

জোহানেসবার্গে প্রথম টেস্ট হারের পর দল ঘুরে দাঁড়াতে না পারার বিষয়ে শান্ত স্বীকার করেন, নতুন করে দলকে সংগঠিত করা কঠিন ছিল। তবে পেশাদার ক্রিকেটার হিসেবে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা নিয়ে মাঠে নামার ওপর জোর দেন তিনি।

শান্ত বলেন, ‘এটা কঠিন, তবে ক্রিকেটে এমন ঘটনা ঘটতেই পারে। পেশাদার ক্রিকেটার হিসেবে আমাদের ভালো পরিকল্পনা নিয়ে দ্বিতীয় টেস্ট খেলতে নামা উচিত ছিল।’

তবে প্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। ব্যাটিং কিংবা বোলিং, কোনো বিভাগই প্রয়োজনীয় মানের পারফরম্যান্স করতে পারেনি বলে স্বীকার করেন শান্ত। তিনি বলেন, ‘আমরা ভালো শুরু করতে পারিনি। এমনকি বোলিংয়েও ভালো করতে পারিনি। এ কারণেই ম্যাচটি হেরেছি।’

হতাশাজনক সফরের মধ্যেও কিছু ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন শান্ত। বিশেষ করে মাত্র চারটি টেস্ট খেলার অভিজ্ঞতা নিয়েও তাওহিদ হৃদয়ের ব্যাটিংয়ে মুগ্ধ তিনি। শান্ত বলেন, ‘সে যেভাবে ব্যাটিং করেছে, তা সত্যিই ভালো লেগেছে।’

ভবিষ্যতে বিদেশের মাটিতে ভালো করতে ক্যাচিং এবং টপ অর্ডার ব্যাটারদের ইনিংসের শুরুতে শক্ত ভিত গড়ার সক্ষমতাসহ বেশ কিছু ক্ষেত্রে উন্নতির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন বাংলাদেশ অধিনায়ক।

শান্ত বলেন, ‘ক্যাচিংয়ের মতো অনেক জায়গায় উন্নতি করতে হবে। টপ অর্ডার ব্যাটার হিসেবে আমরা কীভাবে ইনিংস শুরু করছি, সেটিও গুরুত্বপূর্ণ। আমাদের আরও অনেক ক্ষেত্রে উন্নতি করতে হবে।’