News update
  • Bangladesh on Track for Trillion-Dollar Economy: Minister     |     
  • PM Vows Support for July Martyrs, Injured Families     |     
  • Airport Gold Smuggling Rings Persist Despite Crackdown     |     
  • Bangladesh, Iran Speakers Discuss Bilateral Ties     |     
  • 40 Killed as Bus Plunges Into Ravine in Pakistan     |     

মাথায় আঘাত, স্ট্রেচারে মাঠ ছাড়লেন পাকিস্তানি পেসার

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2026-05-16, 11:04am

img_20260516_110244-83dc0f796f58f30cbf7712782d804bcf1778907865.jpg




অনাকাঙ্ক্ষিত এক ঘটনা দিয়ে শুরু হলো সিলেট টেস্ট। মাথায় আঘাত পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন পাকিস্তানের পেসার হাসান আলি।


অষ্টম ওভারে হাসান আলীর পঞ্চম বলে তার প্রায় সোজাসুজি ক্যাচ দিয়েছিলেন তানজিদ। ডান পাশে ডাইভ দিয়েও ক্যাচটি নিতে পারেননি। পিচের ওপর পড়ে গিয়ে মাথায় আঘাত পান। পিচেই কিছুক্ষণ শুয়ে ছিলেন। তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয়েছে। তার দ্রুত মাঠে ফেরার প্রার্থনায় পাকিস্তান। ওভারের শেষ বলটি করেছেন সালমান আগা।