News update
  • Dhaka tops list of world’s most polluted cities     |     
  • People suffer as work on Chandpur road stalled for 18 months     |     
  • Exposure to 6 business groups poses risk to banks: BB Report     |     
  • Iran will be ‘blown off …’ if it intervenes in Hormuz: Trump     |     
  • Old shirt to return as govt finalises new police uniform     |     

সিত্রাংয়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য পাঠানোর নির্দেশ

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2022-10-26, 6:04pm




ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দেশের তিন বিভাগের ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য আগামী বৃহস্পতিবারের (২৭ অক্টোবর) মধ্যে চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ জন্য সব অঞ্চলের পরিচালকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের পরিচালক অধ্যাপক আমির হোসেনের স্বাক্ষরিত অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল এবং খুলনা অঞ্চলের অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এমতাবস্থায় ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য আগামী ২৭ অক্টোবরের মধ্যে পাঠাতে হবে। সংশ্লিষ্ট অঞ্চলের আঞ্চলিক পরিচালকদের সরকারি ও বেসরকারি কলেজের তথ্য এবং উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমিক সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য পাঠাতে হবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।