News update
  • US Deal to Supply 117 LNG Cargoes Over 12 Years     |     
  • Health impact of development plans should also be assessed: Shaikh Faridul      |     
  • Dhaka Records ‘Moderate’ Air Quality Wednesday Morning     |     
  • India Invites PM Tarique Rahman for Two Separate Visits     |     
  • Trump's Secret Plane Swap Triggers Questions and Confusion     |     

একাদশ শ্রেণিতে ভর্তি ও ক্লাস শুরু নিয়ে যা জানা গেল

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2026-08-12, 4:33pm

img_20260812_163134-0a6f38e31c1d8bb1f0d9966fb532f46c1786530792.jpg




এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম এবার অনলাইন আবেদনের মাধ্যমে সম্পন্ন হবে। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে। আর নতুন শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে ১২ নভেম্বর।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৬ লাখ ৭ হাজার ৯৩৯ জন এবং ছাত্র ৫ লাখ ৩০ হাজার ৯৩৮ জন। ছাত্রীদের পাসের হার ৬৬ দশমিক ৬৮ শতাংশ, বিপরীতে ছাত্রদের পাসের হার ৫৭ দশমিক ৮৬ শতাংশ।

এবার পরীক্ষায় অকৃতকার্য হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন। তাদের মধ্যে গণিত ও ইংরেজি বিষয়ে ফল খারাপ করার প্রবণতা বেশি দেখা গেছে। বিশেষ করে মানবিক বিভাগের শিক্ষার্থীদের ফল তুলনামূলকভাবে দুর্বল। এ বিভাগের প্রতি ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে ৫১ জনই অকৃতকার্য হয়েছে।

এদিকে, এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। এর মধ্যে ছাত্রী ৬৩ হাজার ৮৯৬ জন এবং ছাত্র ৫২ হাজার ৭৮০ জন।

ফলাফলের পাসের হার ও জিপিএ-৫সহ প্রায় সব সূচকেই এবার ছাত্রীদের সাফল্য ছিল বেশি। এখন উত্তীর্ণ শিক্ষার্থীদের অপেক্ষা একাদশ শ্রেণির অনলাইন ভর্তি কার্যক্রম শুরুর।

ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর আগামী ১২ নভেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।