News update
  • Cheap reading glasses remain key conduit to better quality of life     |     
  • ডিপি ওয়ার্ল্ডকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর     |     
  • Putin offers to help end Iran war in meeting with Pezeshkian     |     
  • Fired OpenAI Researchers Say Dismissals Chilled Safety Efforts     |     
  • Dhaka Fifth Most Polluted City Globally on Friday Morning     |     

রাজধানীতে বজ্রবৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

গ্রীণওয়াচ ডেস্ক আবহাওয়া 2026-10-09, 10:38am

wf-dhaka-6ac864dd385e0-4d37ad6a0f543fa02e21752c55eca3fb1791520763.jpg




ঢাকা ও আশপাশের এলাকায় মেঘলা আকাশের সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এতে বলা হয়– রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার (কি. মি.) বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, আকাশ মেঘলা অথবা অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে, দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এদিকে, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৯ শতাংশ ছিল বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।