News update
  • BSF attempt to push 9 people into Bangladesh foiled: BGB     |     
  • IMF seeks removal of Bank Company Act’s Section 18(A) for loan package     |     
  • High fuel prices fuel surge in Chinese EV sales; charging points lag behind     |     
  • Dhaka ranks 9th among world’s most polluted cities on Wednesday     |     
  • US allows Iran's World Cup team to travel 2 days before next match     |     

ঘরে বসেই পাওয়া যাবে সরকারি হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট

গ্রীণওয়াচ ডেস্ক হাসপাতাল 2026-05-05, 2:40pm

regtertwerew-9790926b54a0e97427ee6147d42554ef1777970445.jpg




ই-অ্যাপয়েন্টমেন্টের ফলে রোগীদের হাসপাতালে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়ানোর ভোগান্তি দূর হবে এবং ঘরে বসেই নির্দিষ্ট সময়ের সিরিয়াল নিশ্চিত করা যাবে।

সরকারি হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে এবং ডিজিটাল স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) ও ব্রিটিশ কাউন্সিলের ই-ফেক্টিভ গভর্ন্যান্স প্রকল্পের যৌথ উদ্যোগে ৪ মে এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

৪টি হাসপাতালে পাইলট কার্যক্রমের সফলতার পর এখন ধাপে ধাপে দেশব্যাপী এই ই-অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম সম্প্রসারণ করা হচ্ছে। এর মাধ্যমে রোগীরা ঘরে বসেই পছন্দমতো সময়ে আউটডোর টিকিট ও অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন, যা হাসপাতালের ভিড় কমিয়ে সেবা প্রদান প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও দ্রুত করবে।

স্বাস্থ্য অধিদফতরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. ফোয়ারা তাসমিম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. খোরশেদ আলম, পরিচালক (এমআইএস) ডা. আবু আহম্মদ আল মামুন; প্রকল্পের টিম লিডার আর্সেন স্টেপানিয়ান এবং প্রকল্প কনসালট্যান্ট ও সাবেক পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. শাহ আলী আকবর আশরাফী।

ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটিশ কাউন্সিল এবং ই-গভর্ন্যান্স একাডেমি (eGA)-এর কারিগরি সহায়তায় পরিচালিত #GlobalGateway উদ্যোগের অধীনে এই বিশেষ কর্মসূচিটি বাস্তবায়িত হচ্ছে।