News update
  • Sammilito Islami Bank merger to continue: Governor     |     
  • Biman Suspends Flights to Six Middle East Cities Over Tensions     |     
  • Govt Announces 25pc Rail Fare Discount     |     
  • Middle East War Puts Bangladesh Jobs at Risk     |     
  • Starmer criticises Trump, defends UK position not to allow use of its bases     |     

হঠাৎ আলভীর ভিডিও বার্তা, জানালেন আড়ালে থাকার কারণ

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2026-03-03, 7:13pm

rteterwer-2da8a659596a52e514611974756873b41772543619.jpg




স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় মামলা হওয়ার পর প্রথমবারের মতো মুখ খুলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী; দিয়েছেন এক ভিডিও বার্তা। সেখানে নিজের অবস্থান পরিষ্কার করার পাশাপাশি কেন তিনি আড়ালে আছেন, ব্যাখ্যা করেছেন সেই কারণও।

সোমবার (২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া সেই ভিডিও বার্তায় অভিনেতা জাহের আলভী জানান, ব্যক্তিগত জীবনের ট্র্যাজেডি নিয়ে কখনোই জনসম্মুখে খুব বেশি আলোচনা করতে চাননি তিনি। একইসঙ্গে মবের ভয়ে এখন দেশে ফিরছেন না বলেও ভিডিও বার্তায় জানিয়েছেন এ অভিনেতা।

ভিডিও বার্তায় আলভী বলেন, ‘আমি আসলে কখনোই চাইনি যে মানুষটা পৃথিবী থেকে চলে গেছে, তাকে নিয়ে আপনাদের সাথে খুব বেশি বড় কোনো কনভারসেশন করতে। আমার স্ত্রী ইকরা, যেহেতু সে এই পৃথিবীতে নেই, তাকে নিয়ে এত ক্ল্যারিফিকেশন, এত কনভারসেশনের কোনো দরকার নেই বলে আমার কাছে মনে হয়েছে। আমি সবসময়ই আমার সংসারের ব্যাপার, আমার ঘরের ব্যাপার ঘরেই রাখতে চেয়েছি।’

ইকরার মৃত্যুতে নিজেকে মানসিকভাবে বিপর্যস্ত দাবি করে তিনি বলেন, ‘আমি আসলে কোনো কিছু গুছিয়ে বলার মতো অবস্থায় বা পরিস্থিতিতে নেই। ওর (ইকরার) মৃত্যুটা আমাকে যে ট্রমা দিয়েছে, সেটা আমাকে পাথর বানিয়ে দিয়েছে। আমি এসব নিয়ে কথা বলতে চাইনি, কিন্তু আমার মনে হয় আপনারা গল্পের একটা পাতা পড়েই পুরো গল্পটাকে জাজ করছেন। আপনারা আপনাদের মনের মতো যা খুশি বলছেন। কিন্তু এক পাশ পড়ে অন্য পাশ পড়বেন না, সেটা তো হয় না।’

এখন কেন দেশে ফিরছেন না, তার ব্যাখ্যায় গণপিটুনি ও প্রাণনাশের আশঙ্কার কথা উল্লেখ করে আলভী বলেন, ‘আপনারা কি আমার দেশে আসার মতো পরিস্থিতি রেখেছেন? আমি দেশে আসা মাত্রই আমার ওপর মব তৈরি হবে, আপনারা আমাকে টাইনা ছিঁড়া ফেলবেন। আমার ফোনে এত থ্রেটস যে আমি বলে বোঝাতে পারব না।’

তিনি আরও বলেন, ‘এয়ারপোর্টের বাইরে লোকজন রেডি করা আছে, আমি গেলেই তারা আমাকে মারবে, মেরে ফেলবে। পুলিশ ধরে নিয়ে গেলে সেটা ভিন্ন কথা, আমি তা আইনগতভাবে ফেস করব। কিন্তু, এখন যদি আমি মারা যাই, তাহলে আমার বাচ্চার কী হবে? আপনারা কি চান রিজিক (আলভীর ছেলে) তার বাবাকেও হারাক?’