News update
  • Presence of women voters is noticeable at polling stations in Kalapara     |     
  • Tarique Rahman wins both Dhaka-17, Bogura-6 seats     |     
  • Dhaka’s air ‘very unhealthy’, ranks 3rd most polluted city globally     |     
  • NCP demands vote recount in several constituencies, alleges irregularities     |     
  • US congratulates Bangladesh on successful election, BNP on ‘historic victory’     |     

দেশে যেন শান্তি আসে, সেই প্রত্যাশা জেমসের

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2026-02-13, 9:10am

95ecd8768c95a272ecaa16af5d232df03c1b1fe8d2d2b26e-ddcd1ac1f27ddd26fbe5d09c0db857db1770952220.jpg




তুমুল উত্তেজনার মধ্যে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন অভিনয়শিল্পী, নির্মাতা, গায়ক-গায়িকারা। ভোট দেয়ার মুহূর্তের ছবি ও অনুভূতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন অনেকেই।

জনপ্রিয় সংগীতশিল্পী মাহফুজ আনাম জেমস রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার বারিধারা স্কলার স্কুল অ্যান্ড কলেজে ভোট দিয়েছেন। এটি ঢাকা ১৭ নির্বাচনী আসনের অন্তর্গত।

জেমস কেন্দ্রে প্রবেশ করলে ভক্তরা তাকে ঘিরে ধরেন। ভোটার থেকে নির্বাচনের দায়িত্বে থাকা বিভিন্ন বাহিনীর সদস্য ও কর্মকর্তাদের সেলফির আবদার মিটিয়েছেন তিনি।

জেমস সংবাদ মাধ্যমকে বলেন,‘সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়াই দেশ। সামনে যে আসবে, এ ধারা যেন অব্যাহত থাকে। দেশে যেন শান্তি আসে, দেশের মানুষ যেন ভালো থাকে।

নির্বাচনের পরিবেশ ও ব্যবস্থা নিয়েও কথা বলেন জেমস। বলেন, ‘খুবই স্মুথ সব। এলাম, স্লিপ নিলাম, ভোট দিলাম, সুন্দর। কোনো ঝামেলা নেই। বর্তমান অন্তর্বর্তী সরকারকে এর জন্য ধন্যবাদ।’

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বিরতিহীনভাবে শুরু হয়, যা শেষ হয়েছে বিকেল ৪টায়। সাধারণ মানুষের পাশাপাশি চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের তারকারাও সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন কেন্দ্রে ভোট দিয়েছেন।