News update
  • Rooppur NPP: Rosatom installs automated control system at Unit-1     |     
  • Mount Everest season opens late, despite huge ice block, high travel costs     |     
  • 2 more children die with measles-like symptoms in Sylhet     |     
  • Dhaka again ranks world’s most polluted city Friday morning     |     
  • Speed up nationality verification for ‘illegal’ migrants: Delhi     |     

ভোট দিয়ে যা বললেন আশফাক নিপুন

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2026-02-12, 3:52pm

rtertertert-319917813b198588054156b1b64e33941770889940.jpg

নির্মাতা আশফাক নিপুন। ছবি: সংগৃহীত



ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলছে উৎসবমুখর পরিবেশে। সবাই যার যার পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন। থেমে নেই শোবিজ অঙ্গনও।

চলচ্চিত্র অঙ্গনের তারকারা; অভিনয় শিল্পী, নির্মাতাও একে একে ভোট দিচ্ছেন সকাল থেকেই। সেই সকাল বেলাতে নিজের ভোটটি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তা প্রদান করেছেন নির্মাতা আশফাক নিপুন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ভোট দেয়ার পর সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন মহানগর খ্যাত এই নির্মাতা।

জানান, ভোট দেয়া শেষ। সকাল ৭:৩০ মিনিটে এখানে এসেছি এবং দীর্ঘ লাইনের কারণে ৮:১০ মিনিটে আমার পালা এলো। মনোরম আবহাওয়া, উৎসাহী ভোটার আর আন্তরিক কর্মকর্তাদের দেখে খুব ভালো লাগছে। এই প্রক্রিয়ার অংশ হতে পেরে আমি আনন্দিত- সবাই ভোট দিন। বাংলাদেশ দীর্ঘজীবী হোক।

সবাইকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে ভিডিও বার্তায় নিপুন বলেন, ‘তারুণ্যের প্রথম ভোট, নতুন বাংলাদেশের পক্ষে হোক।’

উল্লেখ্য, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশে বিরতিহীনভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।