News update
  • PM Pushes Plans for Second Padma, Jamuna Bridges, Barrage     |     
  • Tap grants, local finance; shun loans for energy sovereignty      |     
  • Govt eyes 3,000-4,000MW solar power addition to grid before next summer: PM     |     
  • Dhaka Ranks Fifth Among World’s Most Polluted Cities on Tuesday      |     
  • Protests Disrupt Production at 681 Factories Across Bangladesh     |     

ভক্তদের মাঝরাতে ফোন করতে বলেছিলেন শাহরুখ, দিয়েছিলেন নম্বরও!

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2026-11-04, 8:27am

325484316_1325156611387314_901049451654653022_n-dc2ab58ec7612ada4bfabb7894de1faa1793759264.jpg




প্রিয় তারকাকে একবার কাছ থেকে দেখার জন্য ভক্তরা কত কিছুই না করেন। বলিউড অভিনেতা শাহরুখ খানের ক্ষেত্রে সেই উন্মাদনা আরও বেশি। তার বাসভবন মান্নাতের সামনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন অনুরাগীরা। কেউ চান প্রিয় অভিনেতার সঙ্গে ছবি তুলতে, কেউ আবার স্বপ্ন দেখেন একবার ফোনে কথা বলার। আর শাহরুখের ফোন নম্বর জানতে গুগলে সার্চ করেননি, এমন ভক্তও হয়তো কম নেই।

ভক্তদের এই কৌতূহল নিয়ে ২০১৭ সালে এক সাক্ষাৎকারে নিজেই মজার উত্তর দিয়েছিলেন শাহরুখ। নিউজ এইট্টিনের প্রতিবেদন অনুযায়ী, অভিনেতা জানিয়েছিলেন, গুগলে তাকে নিয়ে সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো করা হয়, সেগুলোর উত্তর নিজেই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

সেই প্রশ্নোত্তর পর্বে একসময় উঠে আসে শাহরুখের ফোন নম্বর জানার বিষয়টি। উত্তর দিতে গিয়ে রসিকতা করে অভিনেতা বলেন, “আমার ফোন নম্বর ৫৫৫৯৯৬০৩২১। মাঝরাতের পর যখন খুশি ফোন করবেন। আমি ফোন ধরব। অথবা আমাকে মেসেজ করতে পারেন। আমি ইমোজি দিয়ে উত্তর দেব।”

শাহরুখের এমন রসিকতা ভক্তদের জন্য নতুন কিছু নয়। তবে অভিনেতার দেওয়া নম্বরটি তার ব্যক্তিগত ফোন নম্বর নয়। ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমও বিষয়টি উল্লেখ করেছে।

সিনেমায় শাহরুখের ৩৩ বছরের পথচলায় সাফল্য-ব্যর্থতা দুটোই এসেছে। একসময় টানা ব্যর্থতার পর বড় পর্দা থেকে বিরতি নেন তিনি। তবে ২০২৩ সালে ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর সাফল্যে আবারও বলিউডের বক্স অফিসে দাপট দেখান অভিনেতা। একই বছর মুক্তি পাওয়া ‘ডানকি’ প্রত্যাশিত ব্যবসা না করলেও প্রশংসা পায় সমালোচকদের।

এরপর বড় পর্দায় অনুপস্থিত শাহরুখ। চলতি বছরের শেষ দিকে মেয়ে সুহানা খানকে নিয়ে তার নতুন সিনেমা ‘কিং’ মুক্তির কথা রয়েছে।