News update
  • Kuakata's 'Mini Switzerland', 'Lal Kakrar Char' captivating tourists     |     
  • Democratization of economy Govt’s core objective: Amir Khasru     |     
  • OIC Condemns Terrorist Attack in Bannu District of Pakistan     |     
  • Pakistan, India, both celebrate victory a year after war     |     
  • Iran sends response to US peace proposal via Pakistan     |     

কারিনার শারীরিক অবস্থার অবনতি, নেয়া হচ্ছে চেন্নাই

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2026-05-11, 2:24pm

erwtwerewrwe-91c6dd9e1c0986fd8f60b05b6b6f33cc1778487866.jpg




গুরুতর অসুস্থ হয়ে এখনও রাজধানীর এভারকেয়ার হাসপাতালের লাইফ সাপোর্টে রয়েছেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার। লিভার সংক্রান্ত জটিলতায় তিনি হাসপাতালের আইসিইউতে ভর্তি হন।

গত শুক্রবার (৮ মে) রাত থেকে তিনি হাসপাতালে ভর্তি। তার অবস্থার অবনতি হয়েছে। তবে উন্নত চিকিৎসার জন্য আজ সোমবার (১১ মে) বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেয়া হবে বলেই জানা গেছে।

কারিনার বাবা কায়সার হামিদ বলেন, ‘আজ ভিসা হাতে পেয়েছি। বিকেলে এয়ার অ্যাম্বুলেন্স ওকে চেন্নাই থেকে নিতে আসবে। এখন সবচেয়ে বড় বিষয় হলো ওকে নিরাপদে সেখানে নেয়া এবং দ্রুত চিকিৎসা শুরু করা। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।’

কারিনার অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি। তবে চিকিৎসকেরা আপাতত তার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরেই কারিনার শারীরিক অবস্থা খারাপ যাচ্ছিল। শুরুতে সাধারণ অসুস্থতা মনে হলেও পরে অবস্থার দ্রুত অবনতি হতে থাকে।

কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও পরিচিতি পেয়েছেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে চরকি অরিজিনাল সিরিজ ‘ইন্টার্নশিপ’, ‘৩৬-২৪-৩৬’।