News update
  • PM, Kazakh Counterpart Agree to Boost Bilateral Ties     |     
  • US-Iran Talks Continue Amid Nuclear Inspection Dispute     |     
  • BSF attempt to push 9 people into Bangladesh foiled: BGB     |     
  • IMF seeks removal of Bank Company Act’s Section 18(A) for loan package     |     
  • High fuel prices fuel surge in Chinese EV sales; charging points lag behind     |     

নিজের মৃত্যুর গুজবে ক্ষোভ প্রকাশ রুনা লায়লার

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2026-05-05, 8:29pm

tyerterter-3c30be667866a0f13888590e30bf85b21777991386.jpg




সুর আর তালের জাদুতে যিনি কয়েক দশক ধরে মাতিয়ে রেখেছেন এই উপমহাদেশকে, তিনি কিংবদন্তি রুনা লায়লা। সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ তাঁর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে তৈরি হয় চরম উদ্বেগ। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে স্বয়ং শিল্পী নিশ্চিত করেছেন—তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।

সোমবার (৪ মে) সন্ধ্যায় দিল্লিতে একটি সম্মাননা অনুষ্ঠান শেষ করার পরপরই কে বা কারা তার মৃত্যুর খবরটি ছড়িয়ে দেয়। মুহূর্তেই সেই বিভ্রান্তি দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও ছড়িয়ে পড়ে। উদ্বেগ তৈরি হয় ভক্ত-অনুরাগীদের মাঝে। বাংলাদেশ থেকে পাকিস্তান, কিংবা আমেরিকা থেকে ইংল্যান্ড—সব প্রান্ত থেকেই আসতে থাকে একের পর এক ফোন আর মেসেজ।

সুস্থ ও প্রাণবন্ত রুনা লায়লা সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন, তিনি পুরোপুরি ভালো আছেন। আচমকা এমন ঘটনায় তিনি কেবল ক্ষুব্ধই নন, বরং মানসিকভাবেও আহত হয়েছেন। তার মতে, এমন ভিত্তিহীন খবর শুধু শিল্পীকে নয়, তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের চরম ভোগান্তিতে ফেলেছে।

শিল্পী আক্ষেপ করে বলেন, অতীতেও অনেক তারকাকে নিয়ে এমন করেছে একটি চক্র। কোনো তথ্য যাচাই না করেই সামাজিক মাধ্যমে তা শেয়ার করার প্রবণতাকে তিনি দায়িত্বজ্ঞানহীন আচরণ হিসেবে উল্লেখ করেন। রুনা লায়লা ভক্তদের অনুরোধ জানিয়েছেন, এই ধরনের গুজব যেন কেউ বিশ্বাস না করেন এবং তা না ছড়ান।

দিল্লিতে সম্মাননা নিতে গিয়ে যে তিক্ত অভিজ্ঞতা হলো, তা পেছনে ফেলে সুস্থ শরীরে দ্রুতই দেশে ফিরবেন এই সুর সম্রাজ্ঞী—এমনটাই প্রত্যাশা সবার।