News update
  • PM Stresses Education, Health for Nation-Building     |     
  • Australia hold off Bangladesh fightback to seal T20I series     |     
  • Brahmaputra erosion leaves 30 families homeless in Kurigram char     |     
  • Held 30 years after murder: Prime accused in Netrokona jail     |     
  • Govt approves draft of Gambling Prevention Act, 2026     |     

‘আমাকে সিয়ামের স্ত্রী বললে যে ক্ষেপে যাবো সেটা ঠিক না’

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2026-04-24, 9:03am

rgertertrey-aafcd2c94bf0124f111bd2a09225ab9b1776999790.jpg




সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ করেই ভাইরাল একটি ভিডিও। পারিবারিক অনুষ্ঠানে নাচছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ ও তার স্ত্রী শাম্মা রুশাফি অবন্তী। প্রাণবন্ত সেই মুহূর্তই যেন নতুন করে আলোচনায় এনেছে অবন্তীকে। আর সেই সূত্র ধরেই গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের ব্যক্তিগত জীবন, সমালোচনা এবং সিনেমায় আসা-না আসা নিয়ে খোলামেলা কথা বললেন তিনি।

ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে নাচের ভিডিও নিয়ে কথা বলতে গিয়ে অবন্তী জানান, পুরো বিষয়টি ছিল একেবারেই পরিকল্পনাহীন। কোনো প্রস্তুতি ছাড়াই হঠাৎ করেই মঞ্চে উঠে পড়েন তারা।

তার ভাষ্যমতে, ‘আমি কখোনো স্টেজ পারফরম্যান্স করি না। আমার কখনো পারফরম্যান্সের কোনো হিস্ট্রি নেই যে আমি করেছি। তবে পারফরম্যান্সটা খুব এনজয় করেছি। আমরা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েছি যে নাচব, আর লাফ দিয়ে স্টেজে উঠে গিয়েছি। শেষ মুহূর্তে আমার ছেলেও আমাদের সঙ্গে যোগ দিয়েছিল।’

পোশাক নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, ‘আমি আমার আপন মামাতো ভাইয়ের হলুদের অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে পরিবারের পক্ষ থেকে আমাদের যে পোশাক দেওয়া হয়েছে, আমরা সেটিই পরেছি। কোনো ডিজাইনার হায়ার করে আমরা কাপড় পরিনি। আমরা সবাই সাধারণ মানুষ হিসেবেই অনুষ্ঠানে অংশ নিয়েছি।’

দীর্ঘদিন ধরে সিয়াম-ভক্তদের মনে প্রশ্ন ছিল, অবন্তীকে কি কখনো বড় পর্দায় দেখা যাবে? এই প্রশ্নের উত্তরে অবন্তী বলেন, ‘না, সিনেমা আসলে হবে না। আমার এখন বয়স হয়েছে, বাচ্চাও আছে। ছোটখাটো কাজ করা গেলেও সিনেমা অনেক বড় পরিসরের বিষয়। অনেক কিছু জেনে-বুঝে সেখানে যেতে হয়।’

তার কথায়, ‘আমাকে যদি কেউ সিয়ামের ওয়াইফ বলে, আমি কখনোই ক্ষেপি না। বরং আমি প্রাউডলি এটা বলি। আমার নিজস্ব বিজনেস ওম্যান বা মার্কেটিং পরিচয়ের চেয়েও আমি চিত্রনায়কের বউ এই পরিচয়ে বেশি খুশি। কারণ আমি তাকে ভালোবেসে বিয়ে করেছি। এই তকমা সারাজীবন হ্যাপিলি বয়ে বেড়াতে চাই।’