News update
  • First cruise ship crosses Strait of Hormuz since war began     |     
  • MDBs stress co-op support global stability amid uncertainty     |     
  • PM opens first Hajj flight, visits Ashkona camp     |     
  • River ports asked to hoist cautionary signal No 1     |     
  • Oil prices drop 9% & Wall Street rallies to a record after Iran reopens Hormuz     |     

সিয়াটল চলচ্চিত্র উৎসবে ‘রইদ’

গ্রীণওয়াচ ডেস্ক সিনেমা 2026-04-17, 9:24am

5463545634534-992213bc766273ed654e5f4f2aa5e93f1776396292.jpg

সিনেমাটির দৃশ্য। ছবি : প্রযোজনা প্রতিষ্ঠানের সৌজন্যে



মার্কিন যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে মেজবাউর রহমান সুমনের নতুন সিনেমা ‘রইদ’। ‘হাওয়া’র পর চার বছর বিরতি ভেঙে নির্মাতা ফিরছেন ভিন্ন স্বাদের এই গল্প নিয়ে—যা ইতোমধ্যেই দর্শকদের কৌতূহলের কেন্দ্রে।

উৎসবের এশিয়ান ক্রসরোডস বিভাগে ‘রইদ’–এর প্রথম প্রদর্শনী নির্ধারিত হয়েছে আগামী ১৫ মে বিকেল ৫টা ৩০ মিনিটে (যুক্তরাষ্ট্র সময়) এবং ১৬ মে দুপুর ২টা ৩০ মিনিটে। আন্তর্জাতিক মঞ্চে এটি সিনেমাটির গুরুত্বপূর্ণ একটি প্রদর্শনী।

এর আগে ২০২৫ সালের শেষ দিকে পোস্টার ও ঝলক প্রকাশের পর থেকেই ‘রইদ’ নিয়ে শুরু হয় আলোচনা। ঝলকটি দর্শক ও সংশ্লিষ্টদের দৃষ্টি কাড়ার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও পৌঁছে দেয় সিনেমাটিকে। বিশেষ করে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামে ৫৫তম আসরের মূল প্রতিযোগিতা ‘টাইগার প্রতিযোগিতা’ বিভাগে নির্বাচিত হওয়া সিনেমাটির যাত্রায় নতুন মাত্রা যোগ করে।

গল্পের কেন্দ্রে রয়েছে এক অদ্ভুত অথচ মানবিক সম্পর্ক—এক সাধু ও তার মানসিক ভারসাম্যহীন স্ত্রীর জীবনসংগ্রাম। এই সম্পর্কের টানাপোড়েন, নিঃসঙ্গতা ও টিকে থাকার লড়াইকে ঘিরেই এগিয়েছে ‘রইদ’।

সিনেমাটিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি ও মোস্তাফিজুর নূর ইমরান। পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন গাজী রাকায়েত ও আহসাবুল ইয়ামিন রিয়াদ।

আন্তর্জাতিক প্রদর্শনীর পাশাপাশি দেশের দর্শকদের জন্যও রয়েছে সুখবর—আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘রইদ’।