News update
  • Iran-Israel Tensions Stoke Energy Risks for Bangladesh     |     
  • Jamaat Pledges Backing for ‘Reasonable’ Govt Moves     |     
  • IRGC Chief, Iran Defence Minister Killed in Strikes     |     
  • Israel Strikes Tehran with US Support Amid Nuclear Tensions     |     
  • India Sees 9% Drop in Foreign Tourists as Bangladesh Visits Plunge     |     

মার্কিন হামলায় ইরানের একটি স্কুলে নিহত ২৪

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2026-02-28, 7:04pm

5tet4354353-3ffed9a26b555f33b46c65a6635268f01772283880.jpg

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত রাজধানী তেহরানের একটি এলাকা। ছবি : এএফপি



ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের একটি স্কুলে ২৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে। ইরানের প্রাদেশিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি এই খবর দিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এক প্রাদেশিক কর্মকর্তা জানিয়েছেন, কৌশলগত সমুদ্রপথ হরমুজ প্রণালীর কাছে ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমুজগানের একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় ২৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে। প্রাদেশিক অন্য এক কর্মকর্তা এই মৃত্যুর জন্য ইসরায়েলি হামলাকে দায়ী করেছেন।

রাষ্ট্রীয় টেলিভিশনের একটি প্রতিবেদন হরমুজগান প্রদেশের গভর্নর বলেন, ‘হরমুজগানের মিনাব শহরের শজরে তাইয়্যেবা প্রাইমারি স্কুলে নিহত শিক্ষার্থীর সংখ্যা ২৪ জনে পৌঁছেছে।’

এর আগে আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানে যৌথভাবে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই হামলার জবাব দিতে ইসরায়েলে পাল্টা হামলা চালায় ইরান।

এছাড়া, মধ্যপ্রাচ্যের আরও বেশকিছু দেশ থেকে এরপর বিস্ফোরণের শব্দ শোনার কথা জানায় বার্তা সংস্থা এএফপি। সৌদি আরবের রাজধানী রিয়াদ, কাতারের রাজধানী দোহা, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি, বাহরাইনের রাজধানী মানামা ও জর্ডান থেকে নিশ্চিত করা হয় সেখানকার মার্কিন ঘাঁটি ও সামরিক অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।