News update
  • Iran-Israel Tensions Stoke Energy Risks for Bangladesh     |     
  • Jamaat Pledges Backing for ‘Reasonable’ Govt Moves     |     
  • IRGC Chief, Iran Defence Minister Killed in Strikes     |     
  • Israel Strikes Tehran with US Support Amid Nuclear Tensions     |     
  • India Sees 9% Drop in Foreign Tourists as Bangladesh Visits Plunge     |     

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: ইসরাইলের একাধিক স্থানে বিস্ফোরণ

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2026-02-28, 6:33pm

tereryytrutyu-ec3c1743fb1270a82b67950db0c71bfe1772282035.jpg




ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরাইলের রাজধানী তেল আবিবসহ কয়েকটি স্থানে একাধিক বিস্ফোরণ ঘটেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। শুধুমাত্র একজন আহত হয়েছেন বলে জানানো হয়েছে। খবর আল জাজিরার।

পরমাণু ইস্যুতে ওয়াশিংটন-তেহরান পরোক্ষ আলোচনার মধ্যে আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে শুরু করেছে ইসরাইল। মার্কিন ও ইসরাইলি যৌথ হামলায় তেহরানে ইরানি প্রেসিডেন্টের বাসভবনসহ ৩০টিরও বেশি স্থান লক্ষ্যবস্তু করা হয়েছে। হামলা এখনও অব্যাহত রয়েছে। 

জবাবে কয়েক ঘণ্টা পরই ইসরাইলে পাল্টা হামলা শুরু করে ইরান। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিগুলো টার্গেট করা হয়েছে। লক্ষ্যবস্তুগুলো হলো- কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, কুয়েতের আল সালেম বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটি ও বাহরাইনের পঞ্চম মার্কিন ঘাঁটি। 

 ইরানের সেনাবাহিনী জানায়, ইসরাইলের দিকে এক ঝাঁক ক্ষেপণাস্ত্র হামলা চালানো। আইআরজিসি (বিপ্লবী গার্ড বাহিনী) নিশ্চিত করে, তারা মার্কিন-ইসরাইলি হামলার পর ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইসরাইলি সেনাবাহিনীও নিশ্চিত করেছে, ইসরাইলের দিকে আরও এক ঝাঁক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

আল জাজিরার প্রতিবেদন মতে, ইসরাইলের রাজধানী তেল আবিবে ব্যাপক বিস্ফোরণ ঘটেছে। তবে এ ব্যাপারে এখনও বিস্তারিত জানানো হয়নি। এদিকে ইসরাইলের উত্তরাঞ্চলের হাইফায় ইরানের ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। এ সময় একটি নয়-তলা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরাইলি চ্যানেল ১২–এর প্রতিবেদনে বলা হয়েছে, ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে একজন আহত হয়েছেন। তবে তার অবস্থা তেমন গুরুতর নয়। সরকারি উদ্ধারকারী দল মাজেন ডেভিড আদম জানিয়েছে, তাদের প্যারামেডিক ও জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রাথমিক চিকিৎসা দিচ্ছে।