News update
  • Bangladesh Joins Saudi-Led 14-Nation Maritime Alliance     |     
  • Dhaka's air 'unhealthy for sensitive groups'     |     
  • Pakistan Police Post Attack Kills 11 Officers, 15 Militants     |     
  • Rivers Must Remain Alive Until They Meet Seas – Basin Summit     |     
  • Monsoon Sets In Bangladesh With Erratic Signals     |     

অস্ত্র সমর্পণে সম্মত হামাস, গাজা থেকে সেনা সরাবে ইসরায়েল

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2026-07-31, 9:29am

img_20260731_092816-6be4aff835105cff2efa13c74270a5bb1785468581.jpg




গাজার যুদ্ধপরবর্তী রূপান্তর ও ব্যবস্থাপনা তদারকিতে গঠিত আন্তর্জাতিক সংস্থা ‘বোর্ড অব পিস’ জানিয়েছে, যুদ্ধবিরতির পরবর্তী ধাপগুলো বাস্তবায়নে বিস্তারিত রোডম্যাপে আনুষ্ঠানিকভাবে সম্মতি দিয়েছে স্বাধীনতাকামী ফিলিস্তিনি গোষ্ঠী হামাস।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় বোর্ড অব পিস জানায়, ইতিহাসে প্রথমবারের মতো হামাস আনুষ্ঠানিকভাবে তাদের সমস্ত অস্ত্র সমর্পণের একটি কার্যকর পরিকল্পনা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। এর পরপরই গাজা থেকে পূর্ণাঙ্গ ইসরায়েলি সেনা প্রত্যাহার শুরু হবে। খবর আলজাজিরার।

সংস্থাটি আরও উল্লেখ করে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৮০৩ নম্বর প্রস্তাব এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমন্বিত শান্তি পরিকল্পনার আলোকে গাজায় নতুন শাসনব্যবস্থা, নিরাপত্তা, মানবিক সহায়তা, পুনর্গঠন ও অর্থনৈতিক পুনরুজ্জীবন প্রতিষ্ঠার যে লক্ষ্য তা অর্জনে কয়েক মাসের নিবিড় আলোচনার পর এই সমঝোতা অর্জিত হলো।

বোর্ড অব পিস জোর দিয়ে বলেছে, এখন সবচেয়ে বড় লক্ষ্য হলো এটি মাঠপর্যায়ে কার্যকর করা। গাজায় আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পুনরুদ্ধার এবং মানবিক অবস্থার উন্নয়নে গঠিত ‘ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজাকে’ (এনসিএজি) আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর (আইএসএফ) সহায়তায় পূর্ণ ক্ষমতায় আনায় কাজ চলছে, যা গাজাবাসীর সুন্দর ভবিষ্যতের প্রতিশ্রুতি বহন করে।