News update
  • Tropical Forest Loss Slows in 2025, Still Alarming     |     
  • Interbank Dollar rate remains stable at Tk 122.75     |     
  • Killing of two BD students in US: Suspect held without bond     |     
  • Dhaka’s air quality recorded ‘moderate’ Wednesday morning     |     
  • UK freezes assets worth over £250mn linked to BD individuals: HC     |     

রাঙ্গামাটিতে কমিউনিটি পুলিশিং ডে পালিত

গ্রীণওয়াচ ডেস্ক সংগঠন সংবাদ 2022-10-29, 2:13pm




কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উপলক্ষে জেলায় আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান হয়েছে।

কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটি জেলা পুলিশের উদ্যোগে শনিবার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে এ আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।

জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদের সভাপতিত্বে সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের সঞ্চালনায়  অনুষ্ঠিত আলোচনা সভা ও সম্মননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল তরিকুল ইসলাম , সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শহীদুজ্জামান মহসিন রোমান, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি মো. সাখাওয়াৎ হোসেন রুবেল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, রাঙ্গামাটি রোভার স্কাউটের সাবেক সভাপতি মো. নুরুল আবছার প্রমুখ। অনুষ্ঠানে ২ জনকে সম্মাননা প্রদান করা হয়।

আলোচনা সভার আগে পুলিশ সুপার কার্যালয়ের সামনে থেকে জেলা শিল্পকলা একাডেমি পর্যন্ত বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। তথ্য সূত্র বাসস।