
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটি। সংগঠনের সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপির নির্দেশনায় গৃহীত এসব কর্মসূচি আগামী ২৭ ও ২৮ অক্টোবর ২০২৬ (মঙ্গলবার ও বুধবার) দেশব্যাপী পালিত হবে।
সংগঠনের পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘোষিত কর্মসূচির মধ্যে শ্রদ্ধা নিবেদন, রক্তদান, ফ্রি মেডিকেল ক্যাম্প, আলোচনা সভা, বৃক্ষরোপণ ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণসহ নানা সামাজিক দায়বদ্ধতামূলক কর্মকাণ্ড অন্তর্ভুক্ত রয়েছে।
ঘোষিত কর্মসূচির বিস্তারিত তথ্য
২৭ অক্টোবর ২০২৬ (মঙ্গলবার):
বেলা ১১টা: রাজধানীর আগারগাঁওস্থ জিয়া উদ্যানে স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি, জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং গণতন্ত্রের মা মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া মোনাজাত। কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদল উক্ত কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে।
বেলা ১২টা: জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম শুরু হবে।
সংশ্লিষ্ট ইউনিট কর্তৃক নির্ধারিত সময়ে:
৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী জেলা ও মহানগর আলোচনা সভা/ র্যালি/ সমাবেশ এবং স্বেচ্ছায় রক্তদান/ ফ্রি মেডিকেল ক্যাম্প/ বৃক্ষরোপণ/ পরিচ্ছন্নতা অভিযান/ মাছের পোনা অবমুক্তকরণ/ দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণসহ সামাজিক দায়বদ্ধতামূলক কর্মসূচি গ্রহণ করবে।
২৮ অক্টোবর ২০২৬ (বুধবার):
সংশ্লিষ্ট ইউনিট কর্তৃক নির্ধারিত সময়ে: উপজেলা, থানা, পৌর ও অধস্তন ইউনিটসমূহ তাদের সুবিধাজনক সময়ে স্ব স্ব ইউনিটে আলোচনা সভা/ র্যালি/ সমাবেশ এবং স্বেচ্ছায় রক্তদান/ ফ্রি মেডিকেল ক্যাম্প/ বৃক্ষরোপণ/ পরিচ্ছন্নতা অভিযান/ মাছের পোনা অবমুক্তকরণ/ দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণসহ সামাজিক দায়বদ্ধতামূলক কর্মসূচি গ্রহণ করবে।