News update
  • Pentagon dismisses reports on six-month Hormuz closure, slams media     |     
  • Iran activates air defences as Israel signals readiness to resume war     |     
  • Cabinet approves draft bill scrapping duty-free vehicle facility for MPs     |     
  • Dhaka for fair global financial architecture, sustainable LDC graduation     |     
  • Dhaka’s air quality raises health concerns for vulnerable groups     |     

ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, আক্রান্ত ৩৯৫

গ্রীণওয়াচ ডেস্ক রোগবালাই 2025-08-04, 9:23pm

dengue_1_1-a30700a0e22fb9d5240086f86046ca3e1754321038.jpg




দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৯৫ জন রোগী। সোমবার (৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আক্রান্তের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩১১ জন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বরিশালে একজন ও চট্টগ্রামে একজনের মৃত্যু হয়েছে। চলতি বছর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৮৬ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৫৭ পুরুষ এবং ৪৩ শতাংশ নারী। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ২২ হাজার ৬৫ জন। এর মধ্যে ৫৮ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক ৩ শতাংশ নারী।