News update
  • Budget is built around ten strategic priorities     |     
  • Ad-din Hospital’s License Revoked Over Newborn Deaths     |     
  • Finance Minister Presents Tk 9.38 Lakh Crore Budget     |     
  • Dhaka for Stronger UNDP Support on Climate Finance, Smooth LDC Graduation     |     
  • Divergences over climate finance work programme at Bonn Talks     |     

জামায়াতসহ ৮ দলীয় জোটে যুক্ত হলো এলডিপি-এনসিপি

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-12-28, 5:28pm

453423423-dfd80e3fc4a9be87303b4a87caeb53811766921312.jpg

রোববার (২৮ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে চলছে দলের জোট ঘোষণা।



যুগপৎ আন্দোলনের শরিক হয়ে আটটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হলো আরও দুটি রাজনৈতিক দল। নতুন যুক্ত হওয়া দল দুটি হলো কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টায় জাতীয় প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তাদের নাম ঘোষণা করেন।

আট দলীয় জোটের  আয়োজনে  সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের নাম ঘোষণা  করেন তিনি।

আগে থেকে জোটে থাকা আট দল হলো–বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।