News update
  • 3 Red Cards Mar Mexico vs South Africa World Cup Opener     |     
  • Hwang In-beom inspires South Korea's 2-1 victory over Czech Republic     |     
  • TIN mandatory for opening bank Ac; excise duty ceiling Tk 4 lakh     |     
  • Tk 9.38 lakh crore budget with Tk 2.43 cr deficit placed     |     
  • Govt Rolls Out Three-Tier Plan for Economic Transformation      |     

গুলশানের বাসায় ফিরেছেন তারেক রহমান

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-12-27, 4:19pm

trtwetwetwe-3be42c0663c4520b8e2c739106e407801766830769.jpg




ব্যস্ততম এক কার্যসূচি শেষ করে নিজ বাসভবনে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ২টা ২৫ মিনিটে তিনি বাসায় ফেরেন। এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে গুলশানের বাসভবন থেকে বের হন।  

সকাল ১১টার কিছু পরে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি জিয়ারত করেন। এরপর তিনি একই স্থানে সদ্য সমাহিত হওয়া শহিদ শরীফ ওসমান হাদির কবরে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। এ সময় তার সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান উপস্থিত ছিলেন।

হাদির কবর জিয়ারত শেষে তারেক রহমান সরাসরি আগারগাঁওস্থ নির্বাচন কমিশন কার্যালয়ে যান। দুপুর ১টা ১০ মিনিটের দিকে তিনি সেখানে নিজের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফেরার পর এটি তার নাগরিক অধিকার নিশ্চিতের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। এই প্রক্রিয়া শেষে তিনি নির্বাচন ভবন থেকে বের হয়ে বনানীর দিকে রওনা হন।

নির্বাচন কমিশন থেকে তারেক রহমান সরাসরি বনানী কবরস্থানে যান। সেখানে তিনি তার ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর কবরের পাশে দাঁড়িয়ে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। এরপর তিনি পার্শ্ববর্তী বনানী সামরিক কবরস্থানে যান এবং তার শ্বশুর রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন।