
AJL brought out a procession at Galachipa to protest countrywide mass procession brought out by the BNP.
পটুয়াখালী: বিএনপি জামায়াতের দেশব্যাপী পদ যাত্রার নামে নৈরাজ্য ও হামলার প্রতিবাদে পটুয়াখালীর গলাচিপায় উপজেলা যুবলীগের উদ্যোগে আজ রবিবার বিকেলে বিক্ষোভ, সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় ।
গত ১১ ফেব্রুয়ারী ২০২৩ তারিখ পদযাত্রা'র নামে দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে প্রতিবাদ সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে নেতৃত্ব দেন খালেদুল ইসলাম স্বপন, আশিকুর রহমান রিপনসহ উপজেলা যুবলীগের নেতা-কর্মীরা।
সমাবেশে যুবলীগের নেতৃবৃন্দ বলেন, বিএনপি, জামায়াত সহ স্বাধীনতা বিরোধী শক্তিগুলো গুজব ও অপপ্রচারের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চক্রান্ত করছে। তারা প্রতিনিয়ত বিভিন্ন কর্মসূচী দিয়ে সাধারণ জনগণ ও পুলিশের উপর হামলা চালাচ্ছে। তাদের দেশবিরোধী যেকোন ষড়যন্ত্র রাজপথে মোকাবেলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। - গোফরান পলাশ