News update
  • Fuel shortage, rains hit Boro harvest in Habiganj haors     |     
  • 3 killed in truck-microbus collision in Kurigram     |     
  • Heavy rain in Dhaka City, commuters face woes     |     
  • Tropical Forest Loss Slows in 2025, Still Alarming     |     
  • Interbank Dollar rate remains stable at Tk 122.75     |     

আওয়ামী লীগে কম্পন শুরু হয়েছে : ফখরুল

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2022-10-27, 9:38pm




বিএনপি মাহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছন, আওয়ামী লীগের কম্পন শুরু হয়েছে, এ জন্য তারা সমাবেশগুলো বন্ধ করতে ধর্মঘট করাচ্ছেন।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, তারা চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনায় ধর্মঘট ডেকেছিল। ধর্মঘট দিয়ে কি জনগণকে আটকিয়ে রাখতে পেরেছে? জনগণ তাদের দাবি জানাতে পায়ে হেঁটে সমাবেশে উপস্থিত হয়েছেন। তারা জনসমাবেশ বন্ধ করতে বরিশাল ও রংপুরেও ধর্মঘট দিয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘সমাবেশ করে ক্ষমতায় চলে গেছি’ আমরা এমন মনে করছি না, আমরা মনে করছি আপনাদের কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। যে কারণে সমাবেশগুলো বন্ধ করতে আপনারা পেটুয়া ইউনিয়নকে দিয়ে ধর্মঘট ডাকাচ্ছেন।

প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব বলেন, রিজার্ভের টাকা পায়রা বন্দরে খরচ করার জন্য নয়। রিজার্ভের টাকা প্রয়োজন হয় বিদেশ থেকে যে আমদানি করা হয় তা ডলার দিয়ে পরিশোধ করার জন্য। দেশের ক্রাইসিস দেখা দিলে খরচ করার জন্য।

যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুর সভাপতিত্বে ও সম্পাদক মোনায়েম মুন্নার সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খাইরুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, বিএনপি নেতা আমিনুল হক, মীর নেওয়া আলী নেওয়াজ, কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিন, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরব, যুবদলের সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান প্রমুখ। তথ্য সূত্র আরটিভি নিউজ।