News update
  • 'Lion fish' caught in fishing nets in Bay of Bengal     |     
  • PM backs Army modernisation, expects higher global standing     |     
  • Rare ‘Lynd Surgeonfish’ caught in fishing nets in Bay of Bengal     |     
  • 51 dead in Flood, landslides; over 1,000 shelters open in 7 dists     |     
  • JS recalls Jamiruddin Sircar's illustrious career, pays tribute     |     

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে মুসলিম লীগের শোক

রাজনীতি 2026-07-13, 5:45pm

basrrister-jamir-uddin-sircar-c487f535504a50e69affaee1356d80ad1783943561.jpg

Basrrister Jamir Uddin Sircar



জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে এক বিবৃতি দিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি জুবায়েদা কাদের চৌধুরী, দলের স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসেন আবুড়ী, অতিরিক্ত মহাসচিব তারেক ইবনে জমির আলী এবং কেন্দ্রীয় নেতা জহিরউদ্দিন মোহাম্মদ বাবর।

যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন দেশের একজন বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রাজ্ঞ সংসদীয় ব্যক্তিত্ব এবং দায়িত্বশীল স্পীকার। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশ, গণতন্ত্র ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।

নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ তাআলার নিকট দোয়া করেন, যেন তিনি তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

একই সঙ্গে তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্য, স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। - প্রেস বিজ্ঞপ্তি