News update
  • Search Continues After Venezuela Quakes Kill 235     |     
  • Dhaka, Beijing sign 13 MoUs to deepen cooperation across key areas     |     
  • China Eyes Teesta Project, Trade Boost With Bangladesh     |     
  • PM Tarique, Li Qiang Hold Bilateral Talks in Beijing     |     
  • Bangladesh’s external debt stands at $78.22 billion: Khosru     |     

শাপলাসহ বিচারবহির্ভূত সকল হত্যাকান্ডের বিচার করতে হবে

রাজনীতি 2026-05-05, 11:46pm

gendaria-95789f1eab410615ad6dda68bfedc6ed1778003211.jpg

Moulana Ahmed Abdul Qayyum, acting Pr esident of IAB Dhaka City South, addressinmg an opinion exchange meeting at Gendaria on Monday evening.



ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন,শাপলার শহীদদের খুনিদের বিচার করে দেশের বৃহত্তর ইসলামপন্থি জনতার হৃদয়ের আকাঙ্খার বাস্তবায়ন করতে হবে। শাপলার নির্মম ঘটনার সঙ্গে জড়িত সকল খুনি ও দোষীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। শাপলা চত্বরের এই ঘটনা শুধু একটি মানবিক বিপর্যয় নয়, এটি ন্যায়বিচার ও মানবাধিকারের প্রশ্ন। তাই সত্য উদঘাটন, দায়ীদের চিহ্নিতকরণ এবং তাদের যথাযথ শাস্তি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

গতকাল সোমবার রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের গেন্ডারিয়া থানা শাখার উদ্যোগে থানা তৃণমূল দায়িত্বশীল মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিশেস অতিথি ছিলেন সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল আহাদ।

গেন্ডারিয়া থানা শাখা সভাপতি হাজী মিজানুর রহমান মিলনের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাকিম মাওলানা আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় থানা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, নিত্যপণ্যের আকাশচুম্বি মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ দিশেহারা। এমতাবস্থায় সাধারণ খেটে খাওয়া মানুষের দুঃখ দুর্দশা লাঘবে সরকারকে কাজ করতে আহ্বান জানান। - প্রেস বিজ্ঞপ্তি