News update
  • OPEC faces mounting pressure as officials meet in Vienna     |     
  • Locked in poverty and riverbank erosion: The reality of Kurigram     |     
  • DC conference 2026: 498 proposals set for policy review     |     
  • Govt moves to amend Const; opposition wants reform     |     
  • Govt Proposes 17-Member Panel for Constitution Reform     |     

সরকারের দেউলিয়াত্ব, তারা রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারছে না : নাহিদ

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2026-04-30, 5:14pm

naahid-2-99a140253bf354c2c0be68177385f6081777547679.jpg




সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, এটা আপনাদের দেউলিয়াত্ব, সরকারের দেউলিয়াত্ব যে সরকার এখনও রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারছে না। তিনি বলেন, দুর্নীতিবাজ, অপদার্থ, মিথ্যুক ও গণহত্যার দোসর এখনও বাংলাদেশের রাষ্ট্রপতি।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, একটা আলোচনা কয়েকবার এসেছে এই রাষ্ট্রপতির অধীনে কেন শপথ নিয়েছি আমরা। আমরা বলতে এখানে ব্যক্তিগতভাবে আমার কথাই বলা হয়েছে। কারণ আমিই এখানে শপথ নিয়েছিলাম। কিন্তু সে সময়কার প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট কি এক?

বিরোধীদলীয় চিপ হুইপ বলেন, জুলাই গণঅভ্যুথানের পরে, ৫ আগস্টের পরে আমাদের সামনে দুইটি অপশন ছিল। আমরা বলেছিলাম জাতীয় সরকার করতে হবে। জাতীয় সরকারের প্রস্তাব বিএনপি নাকচ করে দিয়েছে। আমাদের সামনে আরেকটা অপশন ছিল— ক্ষমতা আর্মির হাতে তুলে দেওয়া। যদি আমরা সেদিকে এগোতাম আজকে তারা এখানে (সংসদে) বসতে পারতেন কিনা সন্দেহ আছে।

নাহিদ বলেন, দেশের স্বার্থে, দেশের স্থিতিশীলতার স্বার্থে আমরা সেসময় সরকারে গিয়েছিলাম। আমরা শপথ নিয়েছিলাম। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুবই স্পষ্টভাবে এই রাষ্ট্রপতির অপসারণ চেয়েছিল।

এনসিপির আহ্বায়ক বলেন, সে সময় সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলে রাষ্ট্রপতির পক্ষ নিয়েছিল বিএনপি। বিএনপির মহাসচিব নিজেই এই কথা বলেছিলেন। এখন নির্বাচিত সরকার, এখন তো চাইলেই বিএনপি রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারে। আমরা বিশ্বাস করি বিএনপিতে এমন যোগ্য আস্থাভাজন ব্যক্তি নিশ্চয়ই রয়েছে।

নাহিদ বলেন, সরকার দলের সদস্য অনেকেই গৌরবের সঙ্গে বলেছেন— যে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরোধীতা করেছেন, সে রাষ্ট্রপতি এখন জিয়াউর রহমানের প্রসংসা করছেন। এটা আপনাদের দেউলিয়াত্ব, সরকারের দেউলিয়াত্ব যে সরকার এখনও রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারছে না