News update
  • As world awaits Iran-US accord details, UN wants Hormuz aid corridor     |     
  • World Cup Preparation Scores a Goal against the Environment     |     
  • Rules on online export to global marketplaces eased     |     
  • PM reviews progress of measures to ease Dhaka traffic congestion     |     
  • Trump celebrates birthday with Iran deal, White House UFC fight     |     

পাম্পে জ্বালানি নিতে ঢুকতেই ভাঙা হলো এমপির গাড়ি

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2026-04-24, 11:45pm

812560823893ee56df30a9ee7fa5885746d6c95e95c81121-086c8bb016613aadc7f5dd39b340411a1777052720.jpg




পাম্পে তেল নিতে গিয়ে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের জামায়াতের এমপি মাছুম মোস্তফার ব্যক্তিগত গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় পূর্বধলা উপজেলার আতকাপাড়া এলাকায় গিরিপথ ফিলিং স্টেশনে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। উপজেলার গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় এমপির ব্যক্তিগত গাড়িটি গিরিপথ ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে যায়। এসময় তেলের লাইনে মোটরসাইকেলসহ অন্য গাড়ি থাকলেও তেল শেষ হয়ে যায়।

তখন আগে-পরে তেল দেয়া নিয়ে উপস্থিত জনতা বাগবিতণ্ডায় জড়ায়। তখন পাম্পে ঢোকে এমপির গাড়ি। তবে গাড়িতে এমপি ছিলেন না। বাগবিতণ্ডার সময় উত্তেজিত কয়েকজন গাড়ির গ্লাস লাইট ভাঙচুর করে পালিয়ে যায়। খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

এ ব্যাপারে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম জানান, খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।