News update
  • No scope for money launderers to return to bank boards: BB     |     
  • Six closed jute mills to reopen under pvt management in 6 months     |     
  • Uncertainty over possible US-Iran talks as Trump extends ceasefire     |     
  • Bangladesh eyes broader bilateral engagements with African nations     |     
  • Trump Extends Iran Ceasefire, Seeks Time for Talks     |     

সংসদে সন্ত্রাসবিরোধী বিল পাস, নিষিদ্ধই থাকছে আ.লীগের কার্যক্রম

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2026-04-08, 2:01pm

435435324532-fc8a0f661212215f8ace44fc922f31db1775635307.jpg




ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দশম দিনে সন্ত্রাসবিরোধী সংশোধন বিল-২০২৬ সংসদে পাস হয়েছে। এতে নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের সকল কার্যক্রম।

আজ বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিলটি উপস্থাপন করলে হ্যাঁ ভোটের মাধ্যমে বিলটি পাস হয়।

এর আগে ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সব সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছিল।

অন্তর্বর্তী সরকারের সময় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে যে অধ্যাদেশ জারি করা হয়েছিল, সেটি সংশোধিত আকারে সংসদে পাশের জন্য সুপারিশ করে বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদ কর্তৃক গঠিত বিশেষ কমিটি।

বিশ্লেষকদের মতে, কমিটির সুপারিশ অনুযায়ী অধ্যাদেশটি সংসদে আইন আকারে পাস হলে, এরপর আওয়ামী লীগের যেকোনো কার্যক্রম শুধু নিষিদ্ধই নয়, বরং দলটির সব নেতাকর্মীদেরও বিচারের আওতায় আনা যাবে।