News update
  • July Museum to Inspire Fight for Democracy: Speaker     |     
  • Trump Says Mideast Ceasefire Near Collapse     |     
  • Economy in ‘Painful’ Investment Phase, Says Khosru     |     
  • BB launches Tk 1,000cr green fund for rural, local industries     |     
  • Sirajganj farmers gear up for Eid with over 617,000 cattle     |     

গত বছর ১৩২টি নৌ দূর্ঘটনায় মারা গেছে ১৫৮ জন, নিখোঁজ ৩৮'

মিলিটারি 2026-05-12, 6:28pm

chairman-of-paira-port-rear-admiral-masud-iqbal-speaking-at-an-opinion-exchange-on-naval-security-week-2026-on-tuesday-b2060f28a48f0cf69ec64b3436a706c21778588903.jpg

Chairman of Paira Port Rear Admiral Masud Iqbal speaking at an opinion exchange on Naval Security Week 2026 on Tuesday



পটুয়াখালী: পায়রা বন্দর কর্তৃপক্ষের হারবার এন্ড মেরিন সদস্য কমডোর মোহাম্মদ জামাল উদ্দিন চৌধুরী বলেছেন, '২০২৫ সালে সারাদেশে ছোট-বড় প্রায় ১৩২টি নৌ-দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত: ১৫৮ জন মানুষ। আহত হয়েছেন  ১৩৯ জন। দুর্ঘটনায় নিখোঁজ হয়েছেন আনুমানিক ৩৮ জন মানুষ। নৌপথে ছোট-বড় দুর্ঘটনা ও ডাকাতি আগের তুলনায় বেড়েছে। ফেরি ঘাটগুলোতে অব্যবস্থাপনা এবং ধারণক্ষমতার বেশি যাত্রী পরিবহনের কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। তাই নৌযান চালকরা সচেতন হলে এ দূর্ঘটনা রোধ করা সম্ভব।' নৌ নিরাপত্তা সপ্তাহ ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান মঙ্গলবার সকাল ১১ টায় পটুয়াখালীর কলাপাড়ার পায়রা বন্দরের সেমিনার কক্ষে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্যে তিঁনি এ তথ্য জানান।

প্রধান অতিথির বক্তব্যে পায়রা বন্দর  কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়াল এডমিরাল মাসুদ ইকবাল বলেন, সড়ক পথের চেয়ে নৌপথে দূর্ঘটনা কম হলেও নৌযান চালকদের অসাবধানতা এবং ফিটনেস বিহীন নৌযান চলাচলের কারণে এ দূর্ঘটনা ঘটছে। তাই নৌযান চালক, মালিক ও যাত্রীরা সচেতন হলে এ দূর্ঘটনা রোধ করা সম্ভব হবে। 

অনুষ্ঠানে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ, প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপুসহ নৌযান মালিক, চালকরা বক্তব্য রাখেন। 

অনুষ্ঠান শেষে কলাপাড়ার মৎস্য বন্দর মহিপুরে নৌ নিরাপত্তা বিষয়ে সচেতন করতে জেলেদের মধ্যে লিফলেট বিতরণ করেন পায়রা বন্দর চেয়ারম্যান। - গোফরান পলাশ