News update
  • As world awaits Iran-US accord details, UN wants Hormuz aid corridor     |     
  • World Cup Preparation Scores a Goal against the Environment     |     
  • Rules on online export to global marketplaces eased     |     
  • PM reviews progress of measures to ease Dhaka traffic congestion     |     
  • Trump celebrates birthday with Iran deal, White House UFC fight     |     

সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ ব্যাংক খোলা 

গ্রীণওয়াচ ডেস্ক ব্যাঙ্কিং 2025-12-27, 9:39am

img_20251227_093821-5d098bf16a9f094bc75046855b4388ea1766806784.jpg




সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ সারা দেশে ব্যাংক খোলা থাকবে।

বুধবার (২৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশ ব্যাংক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের জামানত ও ভোটার তালিকার সিডি কেনার অর্থ ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে জমার সুবিধার্থে শনিবার (২৭ ডিসেম্বর) তফসিলি ব্যাংকের সব শাখা খোলা থাকবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর। 

এর আগে, ২৫ ডিসেম্বর বড় দিন উপলক্ষে ছুটি ছিল এবং গতকাল ছিল শুক্রবার।