News update
  • TIN mandatory for opening bank Ac; excise duty ceiling Tk 4 lakh     |     
  • Tk 9.38 lakh crore budget with Tk 2.43 cr deficit placed     |     
  • Govt Rolls Out Three-Tier Plan for Economic Transformation      |     
  • Budget is built around ten strategic priorities     |     
  • Ad-din Hospital’s License Revoked Over Newborn Deaths     |     

শুক্র-শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশনা ইসির

গ্রীণওয়াচ ডেক্স ব্যাঙ্কিং 2024-01-04, 9:08am

image-120843-1704300373-1-4bc586a14913777c14c342e7b94f93161704337733.jpg




আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে উপলক্ষে শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার  নির্দেশনা দিয়েছেন ইলেকশন কমিশন (ইসি)।

বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে পাঠানো হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয় রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের অর্থ উত্তোলনের স্বার্থে এ দুদিন সীমিত জনবল দিয়ে তফসিলি ব্যাংকগুলোর ঢাকা ও চট্টগ্রামসহ অন্যান্য মহানগরী জেলা ও উপজেলা পর্যায়ের শাখা খোলা রাখতে বলা হয়েছে। তথ্য সূত্র বাসস।